পুবের কলম ওয়েব ডেস্ক: কিছুদিন আগেই ২০০০ টাকার নোট বাতিলের কথা ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আরও পড়ুন:
তবে নোট বাতিল ভারতীয় অর্থনীতিতে কোনোরকম নেতিবাচক প্রভাব ফেলবে না বলেই জানালেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ২০০০ টাকার নোট বাতিল অর্থনীতিতে কোনোরকম নেতিবাচক প্রভাব ফেলবে না।
আরও পড়ুন:
তবে নোট বাতিলের পর তো কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতেই হবে। প্রসঙ্গত, গত ১৯মে ২০০০ টাকার নোট প্রত্যাহারের কথা ঘোষণা করেছে আরবিআই। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে জমা করতে হবে ২০০০ টাকার নোট। নিকটতম ব্যাঙ্কেই জমা করতে পারবেন সাধারণ মানুষ। একসঙ্গে দশটি নোট জমা করা যাবে বলে জানিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।