পুবের কলম ওয়েবডেস্কঃ সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার খবরে স্তম্ভিত গোটা দেশ। রাওয়াতের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী মধুলিকাও।অত্যাধুনিক এই এম আই ১৭ সেনা কপ্টারে মোট যাত্রী ছিলেন ১৪ জন, যাঁদের মধ্যে মৃত্যু হয়েছে মোট ১৩ জনের। ৮৫% অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রাওয়াত।
আরও পড়ুন:
তবে এই প্রথম নয় এর আগেও কিন্তু একাধিকবার দুর্ঘটনার শিকার হয়েছে এই এম আই ১৭ সেনা চপারটি।
দেশে- বিদেশে একাধিকবার দুর্ঘটনায় পড়েছে এই রুশ কপ্টারটি।একনজরে দেখে নেব সেই খতিয়ান।আরও পড়ুন:
৩০ নভেম্বর ২০২১: আজারবাইজানের খিজি জেলায় কপ্টার দুর্ঘটনায় নিহত হন সেই দেশের সীমান্ত সেনার ১২ জন কর্মী
আরও পড়ুন:
২৫ অগস্টঃ ২০২১ মেক্সিকোতে এই কপ্টার দুর্ঘটনার শিকার হন চার জন নৌসেনা কর্মী
আরও পড়ুন:
২৭ ফেব্রুয়ারিঃ ২০১৯ জম্মু-কাশ্মীরে বুদগামে ভেঙে পড়ে একটি এমআই-১৭ হেলিকপ্টার। ওই দুর্ঘটনায় কপ্টারে থাকা ৬ জনের পাশাপাশি মাটিতে থাকা এক সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়। ৩ এপ্রিল, ২০১৮: কেদারনাথে পরিবহণকারী এক এমআই-১৭ হেলিকপ্টার ভেঙে পড়ে।
কিন্তু সৌভাগ্যবশত, সেবারের দুর্ঘটনায় কারও মৃত্যু হয়নি। ৬ অক্টোবর, ২০১৭: ভারতীয় বায়ুসেনার এক এমআই-১৭ ভি৫ হেলিকপ্টার ভেঙে পড়ে অরুণাচল প্রদেশে। মৃত্যু হয় ৭ জনের। ২৫ জুন, ২০১৩: উত্তরাখণ্ডের বন্যাবিধ্বস্ত এলাকায় উদ্ধারকাজ চালানোর সময় বায়ুসেনার একটি এমআই-১৭ ভি৫ কপ্টার ভেঙে পড়ে। চপারে থাকা ২০ জনের কোনও খোঁজ মেলেনি।আরও পড়ুন: