পুবের কলম ওয়েবডেস্কঃ সব জিনিসের যেমন নির্দিষ্ট মেয়াদ রয়েছে তেমন রয়েছে টুথব্রাশেরও। নির্দিষ্ট সময় অন্তর টুথব্রাশ না বদলালে হতে পারে জীবাণুর সংক্রমণ।
আরও পড়ুন:
আমেরিকার ‘সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল’ এর বিশেষজ্ঞরা বলছেন প্রতি তিন থেকে চার মাস অন্তর টুথব্রাশ বদলানো দরকার। ইলেকট্রনিক টুথব্রাশ ব্যবহার করলে তার মাথাটা বদলে ফেলা উচিৎ।
আরও পড়ুন:
খুব সম্প্রতি সেরে উঠেছেন কোন ভারী অসুখ থেকে, তাহলে অবশ্যই বদলে ফেলুন আপনার টুথব্রাশ। না হলে ফের সংক্রমিত হতে পারেন।
আরও পড়ুন:
জ্বর থেকে সেরে ওঠার পরেও টুথব্রাশ বদলে ফেলা উচিত। এমনই বলছেন বিজ্ঞানীরা।
নিয়মিত টুথব্রাশ বদলানো না হলে তাতে থাকা জীবাণুর আক্রমণে সংক্রমিত হতে পারে আপনার কণ্ঠনালী।