পুবের কলম, ওয়েবডেস্ক: দ্বিতীয়বার ইডির ডাকে সাড়া দিলেন না তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। আজ পূর্ব বর্ধমানের গলসাইট প্রচার সারছেন তিনি। সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, প্রয়োজনীয় নথি ই-মেলে করে পাঠিয়ে দিয়েছি। ভোটের আর দু'দিন বাকি। তাই তৃণমূলের যুবনেত্রী হিসেবে আজ প্রচার করার আমার কর্তব্য তাই এসেছি।
ভার্চুয়ালি বা অনলাইনে যদি তদন্তকারি আধিকারিকরা যদি কথা বলতে চান, বলতে পারি। ১১ তারিখে পর আবা স্বশরীরে হাজিরা দেব। গত ৩০ জুন ডাকা হয়েছিল, ইডি দফতরে। গেছি, ১১ ঘণ্টা জেরা করা হয়েছে। তদন্তে সহযোগিতা করেছি।আরও পড়ুন:
ইডির তদন্তকারি আধিকারিকরা কাছে সায়নীর এই অনুপস্থিত তদন্তে অসহযোগিতা বলেই ধরে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন:
সূত্রের খবর, গত ৩০ জুন ইডি মূলত জানতে চায়, সায়নী ঘোষ তৃণমূল যুবর সভাপতি হওয়ার পরই কুন্তল ঘোষ সংগঠনের সাধারণ সম্পাদক হয়েছিলেন। সায়নী দাবি করেছেন, রাজনীতিতে এসেই কুন্তলের সঙ্গে তাঁর পরিচয় হয়। সায়নী বক্তব্য খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাই তাঁকে ফের চার দিনের ব্যবধানেই ফের তলব করা হয়।
আরও পড়ুন: