পুবের কলম ওয়েবডেস্ক: উমরাহ যাত্রীদের জন্য স্বাস্থ্য বীমা চালু করেছে সউদি আরব। নতুন নিয়ম অনুসারে, এখন থেকে সউদির নাগরিক ও বিদেশি উভয় উমরাহ যাত্রীরা সর্বোচ্চ ১ লক্ষ রিয়াল স্বাস্থ্য বীমা করাতে পারবেন। বীমা করা কোনও যাত্রী যদি উমরাহ করার সময় অসুস্থ হয়ে পড়েন, সেক্ষেত্রে বীমার ওই টাকা থেকে তার ভিসার মেয়াদ বাড়ানোসহ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা ব্যয় বহন করা হবে। এছাড়া রোগীর চিকিৎসার জন্য ওষুধ ও অন্যান্য মেডিকেল সামগ্রীর ব্যয়ও মেটানো হবে।
বীমা করা যাত্রীদের জন্য মেডিকেল শয্যার সর্বোচ্চ দৈনিক ভাড়া হবে ৬০০ রিয়াল। সউদির হজ ও উমরাহ মন্ত্রক বলেছে, বীমা করা যাত্রীরা জরুরি দন্ত চিকিৎসা (ইমার্জেন্সি ডেন্টাল), সন্তান প্রসব ও সদ্যোজাত সন্তানের যত্ন, সড়ক দুর্ঘটনা, জরুরি ডায়ালিসিস সেবাসহ বিভিন্ন চিকিৎসা সেবা ভোগ করবেন। এছাড়া বীমার আওতায় অসুস্থ যাত্রীরা তাদের সহযোগী হিসেবে বাবা-মা-ভাই-বোন অর্থৎ সরাসরি রক্তসম্পর্কিত যেকোনও একজন আত্মীয়কে সঙ্গে রাখতে পারবেন। তার খরচও আসবে বীমার টাকা থেকে। এছাড়া উমরাহ করতে গিয়ে যদি কোনও যাত্রীর মৃত্যু হয়, তাহলে তাকে দেশে পাঠানোর খরচও বহন করা হবে বীমার টাকা থেকে।উমরাহ যাত্রীদের জন্য স্বাস্থ্যবীমা চালু সউদির
ইমামা খাতুন
প্রকাশিত:
২৪ জানুয়ারী ২০২৩, ১৫:১৭
আরও খবর
ই-বাইক চেপে এবার ঘোরা যাবে মদিনার সব ঐতিহাসিক মসজিদ
রোগা হওয়ার নেশায় বিপজ্জনক প্রবণতা চীনে, প্লাস্টিক চিবিয়ে ওজন কমানোর চেষ্টা!
চরম গরমে হেরা গুহা যাওয়ার সময় কমাল সউদি
বায়ু দূষণে বছরে প্রায় ৫৭ লক্ষ মানুষের মৃত্যু, বিশ্বব্যাঙ্কের প্রতিবেদনে প্রকাশ
কাঁটা-চামচ নয়, হাত দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল
কাঁটা-চামচ নয়, হাত দিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য ভাল
প্লাস্টিকের বোতল স্বাস্থ্য ও পরিবেশগত সমস্যা সৃষ্টি করছে
প্লাস্টিকের বোতল স্বাস্থ্য ও পরিবেশগত সমস্যা সৃষ্টি করছে
দু’দশক পর মার্কিন মুলুকে হানা দিল পুরনো রোগ! উদ্বিগ্ন আমেরিকান স্বাস্থ্য দফতর
দু’দশক পর মার্কিন মুলুকে হানা দিল পুরনো রোগ! উদ্বিগ্ন আমেরিকান স্বাস্থ্য দফতর
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র