পুবের কলম,ওয়েবডেস্ক: বরাহনগরে সায়ন্তিকাকে আবার পিছনে ফেললেন সজল। ৪৫৫ ভোটে এগিয়ে গেলেন তিনি। চতুর্থ রাউন্ডের শেষে। গোটা রাজ্যের নজর যখন ৪২ আসনের দিকে।
সেখানে কিন্তু এবার লোকসভা ভোটের সঙ্গেই বরাহনগরে হচ্ছে উপনির্বাচন। এবারে সেখানেও প্রায় সব দলের পক্ষে রয়েছে হেভিওয়েট প্রার্থী। বিজেপির টিকিটে লড়ছেন সজল ঘোষ। তৃণমূল তরফে টিকিট পেয়েছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বামেদের তরফে লড়ছেন তন্ময় ভট্টাচার্য।