আইভি আদক, হাওড়াঃ ডোমজুড়ের পাকুড়িয়া ব্রিজের কাছে মর্মান্তিক দুর্ঘটনা। মৃত স্কুটি চালক। জখম আরও ১। মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কের  ওপরে  পাকুরিয়া ব্রিজের কাছে পরপর বাইকে ও স্কুটিতে ধাক্কা মেরে ডিভাইডারে ধাক্কা মারে একটি প্রাইভেট কার।

  হাসপাতালে আনার পর স্কুটি চালককে মৃত বলে ঘোষণা করা হয়। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বাইক আরোহী।

মর্মান্তিক: ডোমজুড়ের পাকুড়িয়া ব্রিজের কাছে দুর্ঘটনায় নিহত স্কুটি চালক, জখম আরও ১

খবর পেয়ে ছুটে আসেন কর্মরত নিবড়া ট্রাফিক পুলিশের আধিকারিকরা ও ডোমজুড় থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে দ্রুত গতিতে ও বেপরোয়াভাবে গাড়ি চালানোর ফলে প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক ও স্কুটি চালককে ধাক্কা মারে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।