১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর  এনকাউন্টার,  নিহত এক  মহিলা সহ  তিন  মাওবাদী

Representative image

আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, এনকাউন্টারে খতম বেশ কয়েকজন মাওবাদী

পুবের কলম ওয়েবডেস্ক: ছত্তিশগড়ের বিজাপুরে  নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে এক মহিলা সহ তিন মাওবাদী।  মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় সিআরপিএফ, ডিআরজি ও এসটিএফ জওয়ানদের যৌথ অভিযানে নিহত  হয়েছে তিন মাওবাদী, নিহত মাওবাদীদের মধ্যে একজন মহিলা। বিজাপুর জেলার মিরতুর থানার অন্তর্গত পোমারা জঙ্গলে শনিবার সকালে এনকাউন্টার চলে। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে ৩০৩-রাইফেল, ৩১৫-রাইফেল ও মাসকেট।

আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াই, খতম ২ মাওবাদী

বিজাপুরের পুলিশ সুপার অঞ্জনিয়া ভার্শনেই জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় পোমারা জঙ্গলে লুকিয়ে রয়েছে কমপক্ষে ৪০ জন মাওবাদী। সেই খবর পাওয়ার পর শুক্রবার সন্ধ্যায় অ্যান্টি-নকশাল অভিযানে নামে সিআরপিএফ, ডিআরজি ও এসটিএফ। শনিবার সকাল ৭.৩০ থেকে ৭.৪৫ মিনিটের মধ্যে মাওবাদীদের সঙ্গে সুরক্ষা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। সেই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৩ মাওবাদীর। এনকাউন্টারে নিহত মাওবাদীদের মধ্যে একজন মহিলা রয়েছে।

আরও পড়ুন: মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা, ছত্তিসগড়ে এনকাউন্টারে খতম ৩ মাওবাদী

সর্বধিক পাঠিত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছত্তিশগড়ে নিরাপত্তাবাহিনীর  এনকাউন্টার,  নিহত এক  মহিলা সহ  তিন  মাওবাদী

আপডেট : ২৬ নভেম্বর ২০২২, শনিবার