পুবের কলম ওয়েবডেস্ক : সুদানে গণতন্ত্রপন্থী ও অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে গুলি ও কাদানে গ্যাস নিক্ষেপ করেছে সে দেশের নিরাপত্তাবাহিনী। এতে ৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকে। চিকিৎসকদের ইনডিপেনডেন্ট ইউনিয়নের সূত্রে দিয়ে এ খবর জানিয়েছে আলজাজিরা।
আরও পড়ুন:
সুদানের চিকিৎসকদের কেন্দ্রীয় কমিটি শনিবার জানিয়েছে, রাজধানী খারতুম এবং এর কাছের শহর ওমদুরম্যানে পুলিশ বিক্ষোভকারীদের মিছিলে গুলি চালালে চার জন নিহত হন।
আরও পড়ুন:
নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওমডুরম্যানের একটি হাসপাতালেও অভিযান চালিয়েছেন এবং সেখান থেকে বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যান।
আরও পড়ুন:
পুলিশ জানিয়েছে, মিছিল শান্তিপূর্ণই ছিল, কিন্তু হঠাৎ করে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, বিক্ষোভকারীদের আক্রমণে অন্তত ৪৯ পুলিশ সদস্য আহত হয়েছেন।