পুবের কলম, ওয়েবডেস্ক: ইন্তেকাল করলেন বর্ষীয়ান সাংবাদিক জনাব সদর নঈম (ইন্না লিল্লাহে ওয়া ইন্না এলায়হে রাজেউন )। আজ বেলভিউ হাসপাতালে প্রয়াত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। জনাব সদর নঈম ইংরেজি স্টেটসম্যান সংবাদপত্রের ইকনমিক এডিটর, বাংলা স্টেটসম্যানের এডিটর ছিলেন।
এছাড়াও পুবের কলম পত্রিকার তিনি একজন এডিটোরিয়াল বোর্ডের সদস্য ছিলেন।আরও পড়ুন:
দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তাঁর চিকিৎসা চলছিল। বাগমারি কবরস্থানে তাঁকে দাফন করা হবে। জানাজা হবে রাজাবাজারের সাহেববাগানের কাচ্ছি মসজিদের এষার নামাযের পর।