পুবের কলম, ওয়েবডেস্ক: সিএএ-র বিরুদ্ধে মানুষের আক্রোশ দেখে অসম সফর বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৫ মার্চ তাঁর অসম সফরের কর্মসূচি ছিল। কিন্তু একদিন আগেই শাহ তা বাতিল করে দেন। শাহর সফর বাতিলের খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
আরও পড়ুন:
একদিকে, অসমে সিএএ বিরোধী আন্দোলন আরও তীব্র আকার নিয়েছে। সিএএ-র বিরুদ্ধে সব শ্রেণি ও জাতিগোষ্ঠীর মানুষ রাস্তায় নেমে পড়েছেন। বিশেষ করে ছাত্র-ছাত্রীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন। বৃহস্পতিবারের মতো শুক্রবারও গুয়াহাটি-সহ বিভিন্ন জেলায় রাজপথে বিক্ষোভও দেখিয়েছেন আন্দোলনেকারীরা। এ দিন শিবসাগরে প্রতিবাদকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিও হয়।