০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তেলেঙ্গানায় কংগ্রেসের পাশে দাঁড়াতে নির্বাচন লড়বেন না শর্মিলা

পুবের কলম ওয়েব ডেস্কঃ আগেই অনুমান করা হয়েছিল, কংগ্রেসের পাশে দাঁড়াতে পারেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর বোন ও ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টি সুপ্রিমো ওয়াইএস শর্মিলা। মনে করা হয়েছিল, তেলেঙ্গানায় কংগ্রেসের সঙ্গে জোট বাঁধতে পারেন শর্মিলা। কিন্তু সেই ধারণাকে সামান্য ভুল প্রমাণ করে শুক্রবার শর্মিলা জানান, কংগ্রেসকে সুবিধা পাইয়ে দিতে ও বিএসআরকে হারাতে নির্বাচনী ময়দান থেকে  নিজেকে সরিয়ে রাখবেন শর্মিলা। তার দলের সদস্যরা কংগ্রেসকে সাহায্য করবে, যাতে কংগ্রেস ভোট যুদ্ধে এগিয়ে যায়।

শর্মিলা বলেন, ওয়াইএসআরটিপি-র জন্য যদি তেলেঙ্গানার আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট কেটে যায় কংগ্রেসের, তাহলে ইতিহাস তাকে ক্ষমা করবে না।

তিনি বলেন, বিএসআর-র পরিবারতন্ত্র তেলেঙ্গানাকে শেষ করে দিয়েছে। শর্মিলার সিদ্ধান্তে বাড়তি অক্সিজেন পাবে কংগ্রেস। আগামী ৩০ নভেম্বর তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন। ভোট গণনা হবে ৩ ডিসেম্বর।

সর্বধিক পাঠিত

প্রতিবেশী দেশ থেকে হামলা না হলে আক্রমণ নয়: ইরানের প্রেসিডেন্ট

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তেলেঙ্গানায় কংগ্রেসের পাশে দাঁড়াতে নির্বাচন লড়বেন না শর্মিলা

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার