পুবের কলম ওয়েব ডেস্ক: অত্যাধুনিক প্রযুক্তি মানুষকে নানা সুযোগ-সুবিধা দিচ্ছে তো বটেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এর অপব্যবহার সভ্যতাকে নানা ধরনের বিপদের মুখে ঠেলে দিচ্ছে। প্রযুক্তিকে ব্যবহার করে সন্ত্রাসবাদীরা বিশ্বকে নয়া বিপদের সামনে দাঁড় করিয়ে দিচ্ছে। আর এ কাজে ‘টুলকিট’-এর মতো ব্যবহৃত হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মও। দিল্লিতে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের কাউন্টার টেরোরিজম কমিটির বৈঠকে তাৎপর্যপূর্ণ এমন মন্তব্য উঠে এলো বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মুখে। এক্ষেত্রে সন্ত্রাসবাদীরা সোশ্যাল মিডিয়া টুলকিট ব্যবহার করছে।
এমনকী ‘লোন ওলফ’ অর্থাৎ একা একা যারা সন্ত্রাসবাদী কাজ করে, তারা নয়া প্রযুক্তিকে ব্যবহার করে তাদের সক্ষমতা বাড়াচ্ছে বলে তিনি দাবি করেন। মুক্ত ও উদারমনাদের সামাজিক মাধ্যমে নিজেদের প্রচারে ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়াই হয়ে উঠেছে তাদের অন্যতম হাতিয়ার। এর মাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়ে সমাজকে অস্থিতিশীল করার চেষ্টা হচ্ছে বলে তিনি অভিযোগ তোলেন। কয়েকদিন আগেই মোদি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলিতে ভুয়ো খবর ছড়ানোর বিরুদ্ধে সরব হয়েছেন। তারপরেই বিদেশমন্ত্রীকেও এ ব্যাপারে বলতে শোনা গেল। এ দিন তিনি পড়শি দেশ পাকিস্তানের বিরুদ্ধে নাম না করেই তোপ দাগেন। শুক্রবার মুম্বইয়ে ২৬/১১ হামলা নিয়ে পাকিস্তানের দিকে আঙুল তুলেছিলেন জয়শঙ্কর। শনিবার তিনি ফের পাকিস্তানের অর্থ ও মদদে সন্ত্রাসবাদী কাজ হচ্ছে বলে অভিযোগ তোলেন। এ ব্যাপারে রাষ্ট্রসংঘকে আরও সদর্থকভাবে কাজ করতে হবে বলে তিনি আহ্বান জানান। প্রয়োজন হলে সন্ত্রাসবাদে অর্থ জোগান দেওয়া রাষ্ট্রগুলির উপর নানা ধরনের বিধিনিষেধ চাপানোর কথাও বলেন তিনি। অবশ্য এ বিষয়ে বলার সময়ে তিনিই একবারও ‘পাকিস্তান’ নামটি উচ্চারণ করেননি। তবে তার তোপের নিশানা যে প্রতিবেশী দেশ, তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। সন্ত্রাসের বিরুদ্ধে এক বিশ্বব্যাপী যুদ্ধ চলছে। সেই মোকাবিলায় ইউএন ট্রাস্ট ফান্ডে ভারত ৫ লক্ষ ডলার অর্থসাহায্য করছে বলে তিনি এ দিন জানান। রাষ্ট্রসংঘের এই সভায় ‘দিল্লি ডিক্লারেশন’-এর প্রস্তাব আনা হবে। প্রযুক্তিকে ব্যবহার করে সন্ত্রাসবাদীরা যেভাবে বিশ্বের সামনে হুমকি হয়ে দাঁড়িয়েছে, তার মোকাবিলা করতেই নিরাপত্তা পরিষদের বৈঠকে হাজির থাকা দেশগুলি এই ঘোষণাপত্রে স্বাক্ষর করবে।
ইমামা খাতুন
প্রকাশিত:
৩০ অক্টোবর ২০২২, ১১:১৪
আরও খবর
রাহুলের নাগরিকত্ব মামলা: সোশ্যাল মিডিয়ায় বিচারপতির বিরুদ্ধে সমালোচনা, শুনানি থেকে সরলেন বিচারপতি বিদ্যার্থী
কেরলে পেরামব্রায় মাদ্রাসা পড়ুয়াদের ওপর চড়াও হিন্দুত্ববাদীরা: ‘সন্ত্রাসবাদী’ তকমা ও মারধরের অভিযোগ
শিশুদের সুরক্ষা: ১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার পথে হাঁটছে পোল্যান্ড
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় যাচ্ছেন জয়শংকর
NEPAL-এ নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া, সংসদ ভবনে ঢুকে বিক্ষোভ তরুণ-তরুণীদের
NEPAL-এ নিষিদ্ধ সোশ্যাল মিডিয়া, সংসদ ভবনে ঢুকে বিক্ষোভ তরুণ-তরুণীদের
Ashoka University professor: অধ্যাপক মাহমুদাবাদের বিরুদ্ধে চার্জ গঠন করা যাবে না, Supreme Court
Ashoka University professor: অধ্যাপক মাহমুদাবাদের বিরুদ্ধে চার্জ গঠন করা যাবে না, Supreme Court
ভারত সবসময় সংযমী ও দায়িত্বশীল থেকেছে: মার্কিন বিদেশমন্ত্রীকে জানালেন জয়শঙ্কর
ভারত সবসময় সংযমী ও দায়িত্বশীল থেকেছে: মার্কিন বিদেশমন্ত্রীকে জানালেন জয়শঙ্কর
জয়শঙ্কর ও শাহবাজকে ফোন করে যুদ্ধে না জড়ানোর আর্জি রাষ্ট্রসংঘের মহাসচিবের
জয়শঙ্কর ও শাহবাজকে ফোন করে যুদ্ধে না জড়ানোর আর্জি রাষ্ট্রসংঘের মহাসচিবের
Breaking: পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, সন্ত্রাসবাদীদের হাতে বন্দি ১০০ যাত্রী
Breaking: পাকিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা, সন্ত্রাসবাদীদের হাতে বন্দি ১০০ যাত্রী
গণধর্ষণে মুসলিম যোগ খোঁজার চেষ্টা, সামাজিক মাধ্যমজুড়ে ঘৃণার প্রচার হিন্দুত্ববাদীদের
গণধর্ষণে মুসলিম যোগ খোঁজার চেষ্টা, সামাজিক মাধ্যমজুড়ে ঘৃণার প্রচার হিন্দুত্ববাদীদের
সর্বাধিক পাঠিত
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
মহিলা ভোটারের নাম বাদ বেশি, কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলল তৃণমূল
মহিলা ভোটারের নাম বাদ বেশি, কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলল তৃণমূল
বিজেপির ওড়িশায় পৈশাচিক ঘটনা, বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
বিজেপির ওড়িশায় পৈশাচিক ঘটনা, বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
হোয়াইট হাউসে ইসরাইল-লেবানন শান্তি বৈঠকের ঘোষণা ট্রাম্পের