পুবের কলম, ওয়েবডেস্ক: ভারত-পাকিস্তান সংঘাতের মধ্যে মার্কিন বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। পাক ভূমে ভারতের প্রত্যাঘাত নিয়ে মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে নয়াদিল্লির অবস্থানের কথা জানিয়েছেন এস জয়শঙ্কর। এদিন ভারতের বিদেশমন্ত্রী বলেছেন, "ভারত সবসময় সংযমী ও দায়িত্বশীল থেকেছে, সেটাই থাকবে।" এদিকে পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসে সমস্যা মেটাতে ভারতকে আর্জি জানিয়েছেন রুবিও।
আরও পড়ুন:
মার্কিন বিদেশ সচিবের সঙ্গে কথা বলার বিষয়টি নিশ্চিত করেছেন খোদ জয়শঙ্কর। নিজের এক্স বার্তায় তিনি লেখেন, "আজ সকালে মার্কিন বিদেশ সচিবের সঙ্গে ফোনে কথা হয়েছে।"
আরও পড়ুন:
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিদেবনে বলা হয়েছে, আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস জানান, ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কো রুবিও। দুই দেশের মধ্যে উত্তেজনা প্রশমনের বার্তা দেন মার্কিন বিদেশমন্ত্রী।
আরও পড়ুন:
Had a conversation with US @SecRubio this morning.
India’s approach has always been measured and responsible and remains so.আরও পড়ুন:
🇮🇳 🇺🇸
আরও পড়ুন:
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) May 10, 2025