এক বছরে সর্বাধিক মৃত্যুদণ্ড কার্যকরের নতুন রেকর্ড গড়ল সৌদি আরব। বার্তা সংস্থা এএফপি-র হিসাব অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত দেশটিতে ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার আরও তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করার কথা জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
এর ফলে টানা দ্বিতীয় বছর নিজেদের আগের রেকর্ড ভাঙল দেশটি।আরও পড়ুন:
এএফপি জানাচ্ছে, মানবাধিকার সংগঠনগুলো ১৯৯০-এর দশক থেকে মৃত্যুদণ্ড কার্যকরের পরিসংখ্যান নথিভুক্ত করা শুরু করার পর এটাই সর্বোচ্চ সংখ্যা। এর আগে ২০২৪ সালে সৌদি আরবে ৩৩৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল, যা তখন পর্যন্ত সর্বাধিক হিসেবে নথিভুক্ত ছিল। চলতি বছরের পরিসংখ্যান সেই রেকর্ডও ছাপিয়ে গেল, যা আন্তর্জাতিক মানবাধিকার মহলে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।