পুবের কলম প্রতিবেদক: সাধারণত ছুটির দিনে পুরোপুরি বন্ধ বা পরিষেবায় কাটছাঁট করা হয় মেট্রোর। তবে মানুষের অসুবিধার কথা ভেবে চালানো হয় বিশেষ রেক। একই নিয়ম মেনে নবী দিবস বা হযরত মুহাম্মদ সা.-এর জন্মদিন উপলক্ষে বিশেষ মেট্রো চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল।
আরও পড়ুন:
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার মেন লাইনে আপ এবং ডাউন মিলিয়ে ২৩৪টি মেট্রো রেক চালানো হবে।
এমনিতে দিনে ২৮৮টি রেক চালানো হয়, আজ চলবে ২৩৪টি। এর মধ্যে ১৬০টি রেক চলবে দক্ষিণেশ্বর পর্যন্ত। দিনের প্রথম ও শেষ মেট্রোর সময় অন্যান্য দিনের মতো একই থাকছে।আরও পড়ুন:
জানা গিয়েছে, কবি সুভাষের দিকে দমদম থেকে প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬.৫০ মিনিটে, উলটোদিকের মেট্রোও একই সময়ে ছাড়বে।
আরও পড়ুন:

অন্যদিকে দমদম থেকে দক্ষিণেশ্বর প্রথম মেট্রো ছাড়বে ৬.৫৫ মিনিটে। এখানে উলটোদিকের মেট্রো ছাড়বে সকাল ৭টায়। আর রাতে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের শেষ মেট্রো ৯.২৮ মিনিটে ছাড়বে। দমদম থেকে থেকে কবি সুভাষগামী মেট্রো ছাড়বে রাত ৯.৪০ মিনিটে।