উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন : সুন্দরবনকে বাঁচাতে এগিয়ে এল প্রশাসন।তৈরি করা হলো বিশেষ ধরনের প্রযুক্তি। সুন্দরবন মানে জলে কুমির ডাঙায় বাঘ আর ম্যানগ্রোভ ঘেরা সুন্দরী সুন্দরবন।প্রায় সময় কিছু অসাধু মানুষ এই সুন্দরী সুন্দরবনের ম্যানগ্রোভ গাছ কেটে কখনও ভেড়ি বানিয়ে নিচ্ছে তো আবার সুন্দরবনের বিভিন্ন গাছপালা কেটে অসাধু ব্যবসায়ীরা বিক্রি করে দিচ্ছে।
আরও পড়ুন:
তবে এ ব্যাপারে স্থানীয় প্রশাসন বারবার পদক্ষেপ নিয়ে এই দুষ্কৃতীদের গ্রেফতার ও করে।
বিভিন্ন সময় নানা রকমের পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু কোনভাবে এই অসাধু চক্রকে বন্ধ করা যাচ্ছে না। আর তাই এবার দক্ষিণ ২৪ পরগনা বন দফতর ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সুন্দরবনের এই ম্যানগ্রোভ বাঁচানোর জন্য একটি অ্যাপস তৈরি করা হয়েছে বিশেষ প্রযুক্তিতে।আরও পড়ুন:
আর এ প্রসঙ্গে ঐ স্বেচছাসেবী সংস্থার এক সদস্য বলেন,এই অ্যাপস এর মাধ্যমে যদি কোন অসাধু ব্যবসায়ীরা ম্যানগ্রোভ কাটে সেই ছবি তুলে এই অ্যাপস এর মাধ্যমে জানানো যাবে এবং ওই ব্যক্তির পরিচয় গোপন থাকবে। এবং সাথে সাথে ওই দুষ্কৃতীদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া যাবে।
সুন্দরবনকে বাঁচাতে গেলে ম্যানগ্রোভকে বাঁচাতে হবে আর তার সাথে সাথে সুন্দরবনকে রক্ষা করতে হবে।এই অ্যাপস এর মাধ্যমে ম্যানগ্রোভ বাঁচানো আমাদের মূল ও প্রধান লক্ষ্য।আরও পড়ুন:
তার সঙ্গে প্রতি বছর সুন্দরবনে প্রাকৃতিক দুর্যোগে বিভিন্ন প্রান্তিক এলাকা তছনছ হয়ে যায়, এবার থেকে এই অ্যাপসের মাধ্যমেও কোথাও বন্যা হলে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটলে এই অ্যাপস এর মাধ্যমে জানার সাথে সাথে আমরা সেখানে পৌঁছে যাব এবং মানুষের পাশে থেকে কাজ করতে পারবো যাতে সুন্দরবনের মানুষদের কোনো রকম সমস্যা যাতে না হয় তাই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।দক্ষিন ২৪ পরগনা বন দফতরের সহায়তায় এই কাজটি শুরু হয়েছে। সুন্দরবনকে বাঁচাতে এই ধরনের উদ্যোগে খুশি সুন্দরবনের মানুষ জন।