পুবের কলম প্রতিবেদক: এসএসসির ক্ষেত্রে যে অচল অবস্থা তৈরি হয়েছে তা কাটাতে এবার উদ্যোগই হচ্ছে তৃণমূল কংগ্রেস। নিয়োগ দুর্নীতি মামলায় এবার হস্তক্ষেপ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় ৫০০ দিন হয়ে গিয়েছে যে চাকরিপ্রার্থীরা অনশন করছেন তাদের সঙ্গেই এবার কথা বললেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
তৃণমূল সূত্রে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিন আন্দোলনকারী ছাত্রনেতা শহিদুল্লাহ সঙ্গে ফোনে কথা বলেছেন। এবং আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদল শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে দেখা করতে আসতে পারেন সেক্ষেত্রে তিনি তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা যাচ্ছে।
এসএসসির আন্দোলনকারীরা দীর্ঘদিন ধরে গান্ধী মূর্তিতে অবস্থান করছেন।আরও পড়ুন:
শুধু প্রাথমিক নয়, উচ্চ প্রাথমিক কলেজ সার্ভিস কমিশন নিয়েও নিয়োগে দুর্নীতির অভিযোগ রয়েছে। মূলত বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে তারা দীর্ঘদিন সরকারের বিরুদ্ধে অবস্থান করছেন। আন্দোলনকারীদের তরফ থেকে অভিযোগ করা হয়েছে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে।
আরও পড়ুন:
ইতিমধ্যেই হাইকোর্টের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী দুটি সংস্থা এই নিয়ে তদন্তও শুরু করেছে।
ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকেও চাকরিপ্রার্থীদের আশ্বাস দেওয়া হয়েছে তাদের নিয়োগের বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। গোটা বিষয়টা নিয়ে শিক্ষাদপ্তর কথা বলছে।আরও পড়ুন:
এরই মধ্যে দলীয়ভাবেও বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস দেখছে। আর সে কারণেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নিজেই উদ্যোগী হয়ে এই চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেছেন। জানা গিয়েছে এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের তিনি আশ্বাস দিয়েছেন দ্রুত যাতে সমস্যা সমাধান হয় তার জন্য চেষ্টা করবেন।