পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভায় শীতকালীন অধিবেশনে সাসপেন্ড শুভেন্দু অধিকারী। অধ্যক্ষের প্রতি অসম্মানজনক আচরণ বিরোধী দল নেতার। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের দিকে কাগজ ছুঁড়ে দেন শুভেন্দু।
এই আচরণের জন্য শীতকালীন অধিবেশন থেকে শুভেন্দুকে সাসপেন্ড করা হয়। অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনতে চলেছে বিজেপি।আরও পড়ুন:
স্পিকারের বিরুদ্ধে অসম্মানজনক আচরণের অভিযোগে বিরোধী দলনেতার বিরুদ্ধে সাসপেনশন মোশন আনেন তৃণমূল বিধায়ক তাপস রায়। সেই প্রস্তাবে সম্মত হন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।