পুবের কলম, ওয়েবডেস্ক: সন্দেশখালিতে যাওয়ার পথে ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়লেন বিজেপি নেতা সুকান্ত মজুমদার। অ্যাম্বুলেন্স করে তাঁকে নিয়ে আসা হয়েছে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে। প্রয়োজনে তাকে আইসিইউতে রাখা হতে পারে। সুকান্তের শারীরিক অবস্থা পরীক্ষা করছেন চিকিৎসকেরা। তার অবস্থা কতটা গুরুতর বুঝে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এখনও পর্যন্ত তাঁর অবস্থা স্থিতিশীল নয়। তাঁর অক্সিজেন চলছে।আরও পড়ুন:
বুধবার সকাল থেকেই টাকি থেকে সন্দেশখালি যাওয়ার কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ করেছে বিজেপি। ১৪৪ ধারা জারি থাকায় সেখানে তাঁদের যেতে দেওয়া হবে না বলে জানায় পুলিশ। এরপরই বিজেপি রাজ্য সভাপতি এবং বাকি কর্মীদের সঙ্গে বচসা হয়তাঁদের।
তার মধ্যেই পুলিশের গাড়ির বনেটে উঠে যান সুকান্ত।আরও পড়ুন:
প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িতে উঠেই তিনি কিছুটা অচেতন হয়ে পড়েন। বিজেপি নেতাকে গাড়ি থেকে নামানোর চেষ্টা করা হয়। এরপরই তিনি জ্ঞান হারান। এদিন ইছামতীর ঘাটে সরস্বতী প্রতিমা বসিয়ে পুজো শুরু করেন তিনি। তার পর সন্দেশখালি যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।