আরও পড়ুন:
পুবের কলম প্রথম মুসলিম হিসেবে বৃহস্পতিবার তেলেঙ্গানা রাজ্য আইন পরিষদের প্রো-টেম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এমএলসি সৈয়দ আমিনুল হাসান জাফরি। জাফরি অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) দলের সদস্য।
আরও পড়ুন:
বুধবার তেলেঙ্গানার রাজ্যপাল তামিলিসাই সৌন্দররাজন জাফরিকে প্রোটেম চেয়ারম্যান হিসেবে নিয়োগের নির্দেশিকা জারি করেছিলেন।
আরও পড়ুন:
তেলেঙ্গানা রাজ্যপরিষদে এই পদে প্রথম কোন মুসলিম নিযুক্ত হলেন। উল্লেখ্য ৪০ আসন বিশিষ্ট তেলেঙ্গানার, এই উচ্চকক্ষে মোট দুটি এমএলসি আছে।
অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (এআইএমআইএম) দলের সদস্য হিসেবে বিগত ১২ বছর ধরে এমএলসি রয়েছেন সৈয়দ আমিনুল হাসান জাফরি।আরও পড়ুন:
গত বুধবার তেলেঙ্গানা বিধানসভার সচিব নরসিমা চারিউলু জাফরিকে তাঁর বাসভবনে ডেকে পাঠান। সদ্য নিযুক্ত প্রোটেম চেয়ারম্যানের সঙ্গে ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে দীর্ঘ আলোচনাও হয় বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:
১৯৫৫ সালের ২৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন সৈয়দ আমিনুল হাসান জাফরি। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তিনি সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন।
পরে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীনে যোগদান করে রাজনীতিতে তাঁর সেকেন্ড ইনিংস শুরু করেন।আরও পড়ুন:
নিজের ব্যক্তিগত জীবনে জাফরি ছিলেন একজন প্রথমসারির সাংবাদিক। জাফরি বিবিসি এবং রেডিফ ডটকম সহ বিভিন্ন সংবাদ সংস্থায় কাজ করেছেন। ২০১১ সালে, তিনি তেলেঙ্গানা আইন পরিষদে নির্বাচিত হন। ২০১৭ সালে, তিনি তৃতীয়বারের জন্য পুনরায় নির্বাচিত হন।
আরও পড়ুন: