পুবের কলম,ওয়েবডেস্ক: যুদ্ধে বিধ্বস্ত গাজায় ত্রাণ পাঠানোর জন্য রাফা সীমান্ত পয়েন্ট খুলে দেওয়ার অনুমোদন দিয়েছে মিশর। তবে ওই সীমান্ত দিয়ে ত্রাণবাহী ২০টি পর্যন্ত ট্রাক ঢুকতে পারবে গাজায়। বুধবার সারা রাত গাজায় বিমান থেকে বোমা হামলা চালিয়েছে ইসরাইল। এ অবস্থায় যুদ্ধ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে ফোনে কথা বলেছেন সউদি আরবের ক্রাউন প্রিন্স বিন সালমান। তাকে ফোন করেছিলেন কিশিদা।
এই ফোনকলে তারা গাজায় সামরিক উত্তেজনা নিয়ে আলোচনা করেন। জবাবে ক্রাউন প্রিন্স জোর দিয়ে জানিয়ে দেন, সউদি আরব মনে করে গাজায় অসামরিক লোকজনকে টার্গেট করা ‘জঘন্য অপরাধ’ ও ‘নৃশংস হামলা’। গাজার সাধারণ মানুষদের রক্ষায় কাজ করার গুরুত্বের ওপর জোর দেন প্রিন্স বিন সালমান। তিনি সামরিক অভিযান বন্ধের জন্য শক্তিশালী উদ্যোগ নেওেয়ার ওপর গুরুত্ব দেন। বলেন, এই উত্তেজনা প্রশমন করতে হবে। কারণ, এতে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। ওদিকে ইরান, তুরস্ক ও লেবাননের বিদেশমন্ত্রীদের সঙ্গে একই বিষয়ে কথা বলেছেন, সউদি আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। বুধবার তিনি জেদ্দায় ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে কথা বলেন। একই দিনে লেবাননের বিদেশমন্ত্রী আবদাল্লাহ বু হাবিবের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি বলেছেন, গাজায় চলমান যুদ্ধ বন্ধে আন্তর্জাতিক ও আঞ্চলিক সব পক্ষের সঙ্গে যোগাযোগ করছে সউদি আরব। গাজা পরিস্থিতি নিয়ে ওআইসি’র জরুরি অধিবেশনের এক ফাঁকে হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন সউদি বিদেশমন্ত্রী। তিনি বলেন, অসামরিক মানুষকে টার্গেট করাকে সমর্থন করে সউদি আরব।অসামরিক মানুষকে টার্গেট করা জঘন্য অপরাধ: সউদি যুবরাজ
ইমামা খাতুন
প্রকাশিত:
১৯ অক্টোবর ২০২৩, ১৪:২৬
আরও খবর
আগামী কয়েকদিন চলবে বৃষ্টি, দুর্যোগের মাঝেই পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে মৃত ৪
ছাত্রবিক্ষোভে বলপ্রয়োগ নয়, পুলিশকে আরও সংযমী হওয়ার বার্তা সুপ্রিম কোর্টের
পরিবার পিছু ১২০০ টাকা পঞ্চায়েত কর বৃদ্ধির খবর সম্পূর্ণ ভুয়ো, বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য
প্রথম আন্দোলনের সাফল্যের পর এবার ঝাড়খণ্ডের দিকে নজর ককরোচ জনতা পার্টির, রাজনীতিতে যোগের জল্পনা ওড়ালেন প্রতিষ্ঠাতা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
আসন পুনর্বিন্যাস বিল পাসে মরিয়া কেন্দ্র, ১৬ অগস্ট থেকে লোকসভায় বিশেষ অধিবেশন ডাকার সম্ভাবনা
ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত শিথিল, নিজ ভিটেমাটিতে ফিরছেন লেবাননের ৮ লাখের বেশি মানুষ
ইসরায়েল-হিজবুল্লাহ সংঘাত শিথিল, নিজ ভিটেমাটিতে ফিরছেন লেবাননের ৮ লাখের বেশি মানুষ
অ্যারিজোনায় কটনউড গাছ রক্ষায় পরিবেশকর্মীদের অভিনব আন্দোলন
অ্যারিজোনায় কটনউড গাছ রক্ষায় পরিবেশকর্মীদের অভিনব আন্দোলন
এল নিনো নিয়ে বড়সড় সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের, ভারতের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
এল নিনো নিয়ে বড়সড় সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের, ভারতের কৃষি ও খাদ্য নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
সাহিদা আমার মেয়ের মতো, যতদিন না ঘরে ফেরে আমাদের কাছে থাকবে, বললেন সাতক্ষীরার আবুল বাশারের স্ত্রী
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি মিলল না, অভিষেকের আর্জি খারিজ করল হাইকোর্ট
চোখের চিকিৎসার জন্য বিদেশ যাত্রার অনুমতি মিলল না, অভিষেকের আর্জি খারিজ করল হাইকোর্ট
সর্বাধিক পাঠিত
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভারতীয় নৌ ও বায়ুসেনায় গুরুত্বপূর্ণ রদবদল, শীর্ষ পদে দায়িত্ব নিলেন এএন প্রমোদ ও তেজপাল সিং
রাজ্যে সপ্তাহজুড়ে বর্ষার দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা
সব্যসাচী দত্তর বিপুল সোনার উৎস সন্ধানে ইডি, খিদিরপুর-সহ রাজ্যের ১২ জায়গায় ম্যারাথন তল্লাশি
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
রাজ্য সরকারি কর্মীদের জন্য পুজোর উপহার, ১ অক্টোবর থেকে বর্ধিত মহার্ঘ ভাতা
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
আগামী ৪ আগস্ট থেকে শুরু নিট-ইউজি কাউন্সেলিং, ৮ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জয়নগরে দুই শিক্ষকের উদ্যোগে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় আধুনিকতার ছোঁয়া
জঙ্গিযোগে ধৃত হামিমের গোপন কারখানার হদিস হাওড়ায়, নেপথ্যে পাক গুপ্তচর সংস্থা