পুবের কলম ওয়েবডেস্কঃ অধ্যাপক বাবার লালসার শিকার নাবালিকা কন্যা সন্তান। লাগাতার ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা এমনটাই অভিযোগ। শেষ পর্যন্ত ওই নাবালিকার মা অর্থাৎ ওই অধ্যাপকের স্ত্রী নিজেই থানায় স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে।
পুলিশ গ্রেফতার করেছে ওই অভিযুক্তকে। বুধবার তাঁকে আদালতে পেশ করা হয়।আরও পড়ুন:
জলপাইগুড়ির এক কলেজের সংস্কৃতের অধ্যাপক ওই অভিযুক্ত ব্যক্তি। পুরো ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য।
পসকো আইনে অভিযুক্ত অধ্যাপকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা।আরও পড়ুন:
গোটা ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। একজন অধ্যাপকের এই হেন আচরণে স্তম্ভিত সকলেই।ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ির পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অধ্যাপককে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃতের বিরুদ্ধে পসকো আইনে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে। কলেজ অধ্যাপকের এহেন আচরণের কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। একজন মেয়ে তার পরিবারেও নিরাপদ নয়। সামাজিক অবক্ষয়ের দিকটির কথাই বলছেন সকলে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে সবমহল।আরও পড়ুন: