পুবের কলম, ওয়েবডেস্ক: : তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন ৩০ নভেম্বর। তেলেঙ্গানায় বিজেপি ক্ষমতায় এলে বিনামূল্যে রাম মন্দির দর্শনের কথা ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। মধ্যপ্রদেশেও একই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, এবার তেলেঙ্গানার মানুষের ভারতীয় রাষ্ট্রসমিতিকে(বিআরএস) বিদায় দিয়ে বিজেপিকে নির্বাচিত করার সময় এসেছে। শনিবার গাদওয়ালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 'বিজয় সংকল্প সভা' চলাকালীন একটি জনসভায় যোগদান করে এই মন্তব্য করেন।
আরও পড়ুন:
তেলঙ্গানায় বিধানসভা নির্বাচনের পর ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় এলে অযোধ্যায় নবনির্মিত রাম মন্দির বিনামূল্যে দর্শনের প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ অল ইন্ডিয়া মজলিস ই ইত্তেহাদুল মুসলিমীন (মিম) সহ ভারতীয় রাষ্ট্রসমিতি, কংগ্রেসকে কটাক্ষ সোচ্চার হন। শাহ এই দলগুলিকে ২জি, ৩জি, ৪জি উত্তরাধিকার সূত্রে পাওয়া দল বলেও কটাক্ষ করেন। অমিত শাহ বলেন, কেসিআর আর কেটিআর হল দুটি প্রজন্মের দল। আর ওয়াইসির মিম হল তিন প্রজন্মের দল।
আর কংগ্রেস হল ৪জি। কংগ্রেস সরকার রাহুল গান্ধি, সোনিয়া গান্ধি, ফিরোজ গান্ধি, ইন্দিরা গান্ধিকে নিয়ে চার প্রজন্মের দল। মোদি সরকার হল ৫জি, উন্নয়নের দল।আরও পড়ুন:
স্বরাষ্ট্রমন্ত্রীর আরও মন্তব্য ভারতীয় রাষ্ট্রসমিতির স্টিয়ারিং রয়েছে মিম প্রধানের হাতে। তেলেঙ্গানা মুখ্যমন্ত্রী, বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাওকে নিশানা করে শাহ বলেন, 'আপনি দলিতকে মুখ্যমন্ত্রী করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু আপনি দুবার মুখ্যমন্ত্রী হয়েছেন। এখন আপনি আপনার ছেলে কেটিআরকে মুখ্যমন্ত্রী করতে চান। এটি সম্ভব করার জন্য আপনি সব কিছু করে চলেছেন।