পুবের কলম,ওয়েবডেস্ক: এসবিআই-এর এটিএম থেকে ২৩ লক্ষ টাকা চুরির অভিযোগ একদল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার নালগণ্ডা জেলায়।রবিবার সকালের উক্ত ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। জানা গেছে, ওই কক্ষে এসবিআই এটিএম-এর দুটি মেশিন রয়েছে।
একটি বেসরকারি সংস্থা দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। এবং অন্যটি এসবিআই-এর শাখা দ্বারা। যে ২৩ লক্ষ টাকা চুরি হয়েছে সেটি বেসরকারি সংস্থার এটিএম থেকে। এটিএমএর ভিতরে লাগানো একটি সিসিটিভি ক্যামেরায় ৫ মুখোশধারী ব্যক্তির ফুটেজ ধরা পড়েছে।

  ভিডিয়োতে দেখা যাচ্ছে, অজ্ঞাত পরিচয় ব্যক্তিগুলি এটিএমে ঢুকে প্রথমে কালো রং দিয়ে ক্যমেরা ঝাপসা করে দেয়। পরে গ্যাস কাটার মেশিন দিয়ে টাকা বার করে। তারপর একটি মারুতি ওমনি ভ্যানে করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 পুলিশ সূত্রে খবর, ডাকাতগুলি অন্য মেশিনটিও খোলার চেষ্টা করে, কিন্ত ব্যর্থ হয়।
দুটো মেশিনে মোট ৪০ লক্ষ টাকা ছিল। ওপর মশিন থেকে ২৩ লক্ষ টাকা চুরি করেছে।উক্ত ঘটনায় পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। ঘটনার তদন্ত জারি রয়েছে। দোষীদের শীঘ্রই গ্রেফতার করা হবে বলে জানান তিনি।

https://twitter.com/Esandeep97/status/1685623954919350272?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1685623954919350272%7Ctwgr%5E20d9f5a96b603e5178836ad185e7c6b985107491%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.siasat.com%2Ftelangana-rs-23-lakh-cash-stolen-from-sbi-atm-in-nalgonda-2655132%2F