আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ প্রবল তাপপ্রবাহে পুড়ছে ব্রিটেন। সোমবার রাণীর দেশের তাপমাত্রা ছুঁয়েছে ৪০। তাতেই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা ব্রিটিশদের। এত গরম সহ্য করার মত তাদের অভ্যাস নেই।
তাই তীব্র দাবদাহে বাড়ছে অস্বস্তি। এমনকি বিমানবন্দরের রানওয়ে, রেললাইনের ট্র্যাকেও নাকি ফাটল ধরেছে।আরও পড়ুন:
তীব্র দাবদাহের জেরে নাকি জারি করতে হয়েছে জরুরি অবস্থা। খ গুরুত্বপূর্ণ কাজ ছাড়া বাড়ি থেকে বের হতে বারন করা হয়েছে সেই দেশের মানুষদের।
তীব্র গরমে জেরবার হয়ে লম্বা লাইন পড়ছে পাখা কেনার জন্য। কিন্তু শীতল ও স্যাঁতসাতে আবহাওয়ার এই দেশে এখন মিলছ না পাখাও।আরও পড়ুন:
।আবহাওয়া দফতর আগামী দু’দিনের জন্য লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ড থেকে ইয়র্ক ও ম্যাঞ্চেস্টার পর্যন্ত ‘লাল সতর্কতা’ জারি করে জানিয়েছে, রাতেও তাপমাত্রা বিশেষ কমার সম্ভাবনা নেই। ট্রেন বা মেট্রো ব্যবহার না করে অন্য পরিবহণ পরিষেবা ব্যবহার করার জন্য অনুরোধ জানিয়েছে প্রশাসন।
আরও পড়ুন: