পুবের কলম, ওয়েবডেস্ক: বর্ষবরণের রাতে মাত্র একশো টাকার জন্য হাত খোয়ালো এক যুবক। পুনের ঘটনা। মহারাষ্ট্রের পুনের ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে দুইজন নাবালক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে খবর, পুনের পাষাণ ঘটনাটি ঘটেছে পুনের পাষাণ এলাকায়। যে ছাত্রের হাত কেটে নেওয়া হয়েছে, তার নাম পঙ্কজ তাম্বোলি।
ঘটনার বিষয়ে পঙ্কজের বন্ধ আশুতোষ মানে পুলিশে অভিযোগ দায়ের করেন। পাষাণের একটি মেসের বাসিন্দা এরা। গত ৩১ ডিসেম্বর মেস বন্ধ ছিল। আশুতোষ মানে তাঁর বন্ধু সাজিদ শেখ, এবং পঙ্কজ তাম্বোলিকে নিয়ে রাত বারোটা নাগাদ সাই চক এলাকায় এসেছিলেন। পঙ্কজের আরেক বন্ধু ময়ূর ফুঁড়েও তাঁদের সঙ্গে দেখা করতে ওই স্থানে এসেছিলেন। বর্ষবরণের আনন্দ করতে হর্ষদা নামে একটি রেস্তোরাঁয় নৈশভোজ সারেন তারা।আরও পড়ুন:
আশুতোষের অভিযোগ, নৈশভোজের পর চার বন্ধু রেস্তোরাঁ থেকে বের হতেই মোটরবাইক নিয়ে ঘটনাস্থলে আসে দুটি ছেলে।
ময়ূর এবং পঙ্কজের কাছ থেকে ১০০ টাকা দাবি করে তারা। পঙ্কজ জানিয়ে দেয় তাদের কাছে টাকা নেই। এরপর আরও দুই ছেলেকে ডাকে বাইক-আরোহীর দুজন ছেলে। চারজন মিলে পঙ্কজকে মারধর করা শুরু করে। এর পরেই ঘটনায় অন্যদিকে মোড় নেয়। এদের মধ্যে একজন আচমকা একটি ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে পঙ্কজের হাতে। কবজি থেকে কেটে পড়ে যায় পঙ্কজের বাঁ-হাত।আরও পড়ুন:
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত আসে পুলিশ। তারাই পঙ্কজকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। পরে পুলিশ অভিযুক্ত চারজনকে আটক করে। তাদের মধ্যে দুই জন অপ্রাপ্তবয়স্ক। বাকি দুজনের নাম প্রণব কাশীনাথ ওয়াঘমারে ও গৌরব গৌতম মানাবতকর।
আরও পড়ুন:
এদের মধ্যে প্রণবের বয়স ১৮ গৌরব গৌতম মানাবতকরের বয়স ২০ বছর। কি কারণে এই দুর্ঘটনার তা খতিয়ে দেখছে পুলিশ। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা কিনা তা নিয়েও তদন্ত পুলিশ।
আরও পড়ুন: