২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

‘ভোটের রাজনীতির জন্যই এত তাড়াহুড়ো করে খুলে দেওয়া হয়েছিল সেতু,’ চেন্নাই যাওয়ার পথে ব্রিজ বিপর্যয় নিয়ে বিস্ফোরক মমতা

পুবের কলম, ওয়েবডেস্ক:  বাংলার রাজ্যপাল লা গণেশনের আমন্ত্রণে চেন্নাই যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই সফরের গুরুত্বপূর্ণ দিক হল আজ ডিএমকে সুপ্রিমো স্ট্যালিনের সঙ্গে বিকেলের দিকে বৈঠক করার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিকে আজ চেন্নাই সফরের আগে বিমান বন্দরে গুজরাতে ব্রিজ বিপর্যয়ে নিয়ে ফের গর্জে ওঠেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, গুজরাতে ব্রিজ বিপর্যয়ের ঘটনায় অত্যন্ত ব্যাথিত তিনি।

আরও পড়ুন: চেন্নাইয়ে ভেঙে পড়ল বায়ুসেনার বিমান

মুখ্যমন্ত্রী বলেন, তাড়াহুড়ো করে ব্রিজ সাধারণের জন্য খুলে দেওয়া ঠিক হয়নি। এই ভাবে সেতু খুলে দেওয়া অপরাধ। মানুষের জীবন নিয়ে যারা খেলেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

আরও পড়ুন: আইপিএলের বাকি ম্যাচ সম্ভবত বেঙ্গালুরু, চেন্নাই ও হায়দরাবাদে

রাজনীতি থেকে মানুষের জীবন অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভোটের জন্যই এত তড়িঘড়ি এই সেতু খুলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এদিন মমতা দাবি করেন, সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত কমিটি গঠন করা উচিৎ।

আরও পড়ুন: অসুস্থ অস্কারজয়ী সঙ্গীত শিল্পী, চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি এআর রহমান

গুজরাতে অভিশপ্ত সেতু দুর্ঘটনা নিয়ে ইতিমধ্যেই বিরোধীদের চাপে কোণঠাসা কেন্দ্রীয় সরকার। এখনও পর্যন্ত এই মর্মান্তিক ঘটনা প্রাণ কেড়েছে ১৪১ জনের। আহত হয়েছেন বহু মানুষ। এদের মধ্যে ১৩ জন ভর্তি আছেন গুজরাতের মোরাবি হাসপাতালে। মঙ্গলবার তাদের দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিকে প্রধানমন্ত্রী আসার খবরে, সোমবার রাত থেকেই হাসপাতাল সাফাইয়ের কাজ শুরু করেন কর্মীরা। অসুস্থ রোগীদের চিকিৎসা ছেড়ে দিয়ে হাসপাতালটিকে ঝাঁ চকচকে করে তোলার দিকে বেশি মনোনিবেশ করেন সকলে। এই ঘটনায় নিয়ে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগে আপ ও কংগ্রেস।

সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ভোটের রাজনীতির জন্যই এত তাড়াহুড়ো করে খুলে দেওয়া হয়েছিল সেতু,’ চেন্নাই যাওয়ার পথে ব্রিজ বিপর্যয় নিয়ে বিস্ফোরক মমতা

আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার