পুবের কলম প্রতিবেদক: রাজ্যজুড়ে চলতে থাকা কেন্দ্রীয় সরকারের প্রকল্প ‘স্বচ্ছ ভারত মিশন’-এর কাজের অগ্রগতি সরজমিনে খতিয়ে দেখার পর উচ্ছ্বসিত কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা।
আরও পড়ুন:
রাজ্যজুড়ে শৌচাগার তৈরির কাজের অগ্রগতি দেখার পাশাপাশি জলজীবন প্রকল্পের কাজও খতিয়ে দেখেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। জলশক্তি মন্ত্রকের প্রধান সচিব শুক্রবার হাওড়া, হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং বিভিন্ন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরিদর্শন শেষে শনিবার নবান্নে বৈঠকও করেন কেন্দ্রীয় প্রতিনিধিরা।