পারিজাত মোল্লা: বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বড়সড় আইনী ধাক্কা খেল রাজ্য সরকার। রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ সংক্রান্ত মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে ধাক্কা রাজ্যের। রাজ্যপাল ১১টি বিশ্ববিদ্যালয়ে যে উপাচার্যদের নিয়োগ করেছিলেন, এদিন তা বৈধ বলে রায় দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্ত বৈধ বলে উল্লেখ করল আদালত । এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, -' বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যে সিদ্ধান্ত নিয়েছেন তা বৈধ'। তিনি যে অস্থায়ী উপাচার্যদের নিয়োগ করেছেন, তাঁদের বেতন এবং অন্যান্য সুযোগসুবিধা দিতে হবে বলেও রাজ্যকে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
গত ৫ জুন অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন এক অবসরপ্রাপ্ত অধ্যাপক। বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি অজয়কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে এবং শুনানি হয়। শুনানি শেষে এদিন রাজ্যপালের পক্ষেই রায় দিল আদালত।কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, সংস্কৃত বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বাবাসাহেব অম্বেডকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়- এই ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কিন্তু উপাচার্য পদে রাজ্যপালের এই নিয়োগের বিরোধিতা করে রাজ্য সরকার । শিক্ষা দফতরের দাবি , -' রাজ্যের সঙ্গে পরামর্শ না করেই উপাচার্যদের নিয়োগ করেছেন রাজ্যপাল'। এই নিয়োগ 'একতরফা' বলেও অভিযোগ করেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। রাজ্যের তরফে বলা হয়, -' যেহেতু রাজ্যপাল নিযুক্ত অস্থায়ী উপাচার্যদের তারা স্বীকৃতি দিচ্ছে না, তাই তাঁদের বেতনও দেওয়া হবে না'। এর পরেই কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়। বুধবার সেই মামলায় 'আচার্য' অর্থাৎ রাজ্যপালের পক্ষে রায় দিল কলকাতা হাইকোর্টে। আদালত জানিয়েছে -' উপাচার্যদের দিতে হবে বেতন'। বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এদিন এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি নব-নিযুক্ত উপাচার্যদের বকেয়া সমস্ত বেতনও মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবার এ প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ।এদিন সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোস বলেন, "হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে। সেটাই চূড়ান্ত। আমি কোনও হায়ার কোর্ট নই। আমরা সরকারের সঙ্গে হাতে হাতে মিলিয়ে কাজ করব যাতে বাংলার নতুন প্রজন্ম বিশ্বের সবথেকে শ্রেষ্ঠ প্রজন্ম হতে পারে।"উপাচার্য নিয়োগে 'আচার্য' রাজ্যপালের অনুমোদন বৈধ বলে জানালো প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ
ইমামা খাতুন
প্রকাশিত:
২৮ জুন ২০২৩, ১৫:০৮
আরও খবর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
ডেঙ্গু মোকাবিলায় বড় পদক্ষেপ রাজ্যের, সরকারি স্কুলের পোশাকে বাধ্যতামূলক ফুলহাতা শার্ট ও প্যান্ট
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
সিপিএম দফতরে পুলিশি অভিযানের প্রতিবাদে সরব বিরোধীরা, 'ছাত্র আন্দোলনে নামলে পুলিশি পদক্ষেপ মানতে হবে' সাফাই নড্ডার
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর