পুবের কলম ওয়েবডেস্কঃ দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। দিল্লির পর পঞ্জাবে  বিধানসভা ভোটে জিতে ক্ষমতায় এসেছে আপ। মুখ্যমন্ত্রী হয়েছেন ভগবন্ত মান। চন্ডীগড়ে মুখ্যমন্ত্রীর  সরকারি বাসভবনে বসে এই বিয়ের আসর।

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী,জেনে নিন নজরকাড়া মেনুগুলি

রকমারি মেনু দিয়ে ছিল অতিথি আপ্যায়নের বন্দোবস্ত।

কুরুক্ষেত্রের পিহোয়া গ্রামের  গুরপ্রীত কাউরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হ লেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী।রকমারি স্যালাড,বিরিয়ানি, ডেজার্টের আয়োজন ছিল।

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী,জেনে নিন নজরকাড়া মেনুগুলি

ইন্ডিয়ান , কন্টিনেন্টাল, সবই ছিল মেনুতে। কড়াই পনির, তন্দুরি কুলচা, ডালমাখানি, নবরত্ন বিরিয়ানি, অ্যাপ্রিকট স্টাফড কোপ্তা, কটেজ চিজ স্টিক, ওয়ালডর্ফ স্যালাড, আরগুলা স্যালাড, অ্যাসর্টেড গ্রীন স্যলাড এই রকম হরেক কিসি মের স্যালাড ছিল মেনুতে।

বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী,জেনে নিন নজরকাড়া মেনুগুলি

মুগডাল হালুয়া, ফ্রেশ ফ্রুট ট্রাইফল, শাহী টুকরা, ড্রাইফ্রুট রাবড়ি নানা ধরনের রকমারি ডের্সাটের আয়োজনও ছিল।