পুবের কলম প্রতিবেদক : লোকসভা ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি। তার আগে রাজ্য রাজনীতি বেশ উত্তাল হয়ে উঠেছে। একদিকে যেমন কেন্দ্র বাহিনীর বুটের আওয়াজ শহরের বিভিন্ন এলাকায় শোনা যাচ্ছে। শুক্রবারে কলকাতায় পা রেখেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একদিকে লোকসভা নির্বাচনের দামামা অন্যদিকে মোদির পশ্চিমবঙ্গ সফর এরই মাঝে লোকসভা নির্বাচনের প্রাক্কালে আবারও কলকাতার রাজপথে নামতে চলেছেন বাংলার অগ্নিকন্যা তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন:
আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। ঠিক তার আগের দিন অর্থাৎ ৭ মার্চবিকালে কলকাতায় তৃণমূল মহিলা কংগ্রেসের আয়োজিত মিছিলে পা মেলাবেন মমতা। সেদিন মধ্য কলকাতার কলেজ স্কোয়ার থেকে সেই মিছিল শুরু হয়ে ওয়েলিংটন মোড় ছুঁয়ে আসবে ধর্মতলার বুকে গান্ধি মূর্তির পাদদেশে। সেখানে মমতা বক্তব্যও রাখবেন।
আরও পড়ুন:
তবে এই মিছিল কোনও কিছু ঘটনার প্রতিবাদে আয়োজন করা হচ্ছে না।
এর আগেও মমতা একাধিকবার আন্তর্জাতিক নারী দিবসের মিছিলে পা মিলিয়েছেন। কখনও সেই মিছিল হয়েছে আন্তর্জাতিক নারী দিবসের দিনেই, কখনও বা তার প্রাক সন্ধ্যায়। ঠিক এবারেও যেমন প্রাক সন্ধ্যাতেই মিছিল হচ্ছে। তবে এবারের মিছিল আলাদা করে গুরুত্ব পেয়ে যাচ্ছে এই কারণে যেহেতু সামনেই লোকসভা নির্বাচন। আর কে না জানে মমতা মানেই মানুষের জনস্রোত।