পুবের কলম ওয়েবডেস্কঃ অবশেষে রাজ্যে উপনির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ওই একই দিনে ভোট হবে সামসেরগঞ্জ এবং জঙ্গিপুর বিধানসভা কেন্দ্রে ।৩ রা অক্টোবর হবে ভোট গণনা।
আরও পড়ুন:
১৩ সেপ্টেম্বরের মধ্যে মনোনয়নপত্র জমা দিতে হবে।
স্ক্রুটিনি হবে ১৪ সেপ্টেম্বর। ১৬ সেপ্টেম্বরের মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন । পুরো ভোট প্রক্রিয়া আগামী ৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে।আরও পড়ুন:
দেশের অন্যান্য রাজ্যে উপ নির্বাচন বাকি থাকলেও করোনা পরিস্থিতিতে ওই সব জায়গায় এখনও নির্বাচনের দিন ঘোষণা করা হয়নি। ভবানীপুর কেন্দ্র থেকেই লড়াই করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নন্দীগ্রাম আসনে তিনি অতি অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে। বর্তমানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।নিয়ম অনুযায়ী ৬ মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে জয়ী হয়ে আসতে হবে। এই মুহুর্তে তিনি অবিধায়ক মুখ্যমন্ত্রী।আরও পড়ুন:
সাংবিধানিক প্রয়োজন মেনে এবং রাজ্যের অনুরোধ মাথায় রেখেই ঘোষণা হল উপ নির্বাচনের দিন।
বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হয়েছে ২ মে। ২৯৪ আসনে ভোট হওয়ার কথা থাকলেও জঙ্গিপুর ও সামশেরগঞ্জে সংযুক্ত মোর্চার প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত হয়ে যায়। ভোট হওয়ার আগেই জঙ্গিপুরের আরএসপি প্রার্থী ও সামশেরগঞ্জে কংগ্রেস প্রার্থী মারা যাওয়ায় এই দুই আসনে বিধানসভা ভোট বাকি রয়েছে।আরও পড়ুন:
এ ছাড়া পাঁচ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা। ভবানীপুরে জয়ী শোভনদেব চট্টোপাধ্যায়, দিনহাটায় জয়ী নিশীথ প্রামাণিক এবং শান্তিপুরে জয়ী জগন্নাথ সরকার ইস্তফা দেওয়ায় এই তিনটি আসনে উপনির্বাচন হবে। অন্যদিকে গোসাবার বিধায়ক জয়ন্ত নস্কর ও খড়দহে জয়ী প্রার্থী কাজল সিনহা মারা যাওয়ায় এই দুই কেন্দ্রেও ভোট করাতে হবে।