আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্কঃ অমরনাথ যাত্রায় মেঘ ভাঙা বৃষ্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬। উদ্ধার কার্যে ইতিমধ্যেই নামানো হয়েছে সেনা, রয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের বাহিনীও। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। ভয়ংকর এক অভিজ্ঞতা নিয়ে ফিরছেন পুণ্যার্থীরা, তারমধ্যেও ভারতীয় সেনার ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।
আরও পড়ুন:
শনিবার সকালেও জারি রয়েছে উদ্ধার কাজ।
এখনও ১৫ হাজার পুণ্যার্থীকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও নিঁখোজ আছেন ৪০ জন। পুণ্যার্থীদের উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হচ্ছে।সংবাদ সংস্থা সূত্রে খবর, কালীমাতা ও অমরনাথ গুহার মাঝখানে ঘটনাটি ঘটেছে। কাতারে কাতারে যেখানে ভিড় জমিয়েছিলেন পুণ্যার্থীরা। শুক্রবার আচমকা মেঘ ভাঙা বৃষ্টির জেরে ভেসে গিয়েছে পুণ্যার্থীদের অন্তত ২৫টি ক্যাম্প।
আরও পড়ুন:
https://twitter.com/i/status/1545609853988614144
আরও পড়ুন: