পুবের কলম ওয়েবডেস্কঃ বিপুল লোকসানের মুখে পড়া পবন হংস হেলিকপ্টারের ৫১% শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। স্টার ৯ মোবিলিটি মোবিলিটি প্রাইভেট লিমিটেডের কাছে ২১১ কোটি টাকায় পবনহংসের শেয়ার বিক্রি করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন:
বিনিয়োগের প্রচেষ্টা তিন বার ব্যর্থ হওয়ার পর কেন্দ্রীয় সরকার শুক্রবার, হেলিকপ্টার পরিষেবা প্রদানকারী, পবন হংস লিমিটেডের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ সহ স্টার ৯ মোবিলিটি প্রাইভেট লিমিটেডের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে।আর্থিক মন্দার স্রোতে ভেসে যেতে বসা দেশের অগ্রণী হেলিকপ্টার পরিষেবা সংস্থা পবন হংস সরকারের এই সিদ্ধান্তের ফলে নতুন করে পুনরুজ্জীবিত হবে বলে সরকারের আশা।
আরও পড়ুন:
উল্লেখ্য গত বছর টাটার কাছে বিক্রি করা হয়েছে এয়ারইন্ডিয়াকে।
আরও পড়ুন:
এরপর পবন হংসের শেয়ার বিক্রি করা কেন্দ্রের বিমান বেসরকারিকরনের ক্ষেত্রে দ্বিতীয় বড় সিন্ধান্ত। তার পর চলতি বছরে পাঁচটি রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের লক্ষ্য নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সেই তালিকায় রয়েছে ভারত পেট্রোলিয়াম, শিপিং কর্পোরেশন, বিইএমএল ও আইডিবিআই ব্যাঙ্ক।
আরও পড়ুন:
গত তিন বছরে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে পবনহংস। মূলত ওনজিসি তেল উত্তোলণের কাজে ব্যবহার করা হয় পবনহংস হেলিকপ্টারকে।
আরও পড়ুন:
মোট ৪২টি হেলিকপ্টার আছে যাদের গড় বয়স ২০ বছরের বেশি। কেন্দ্রীয় বিমানমন্ত্রকের আশা এই শেয়ার বিক্রির মাধ্যমে এই মৃতপ্রায় হেলিকপ্টার পরিষেবাকে পুনরুজ্জীবিত করবে বলে আশা ।