পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ড কর্তৃপক্ষ ধর্মান্তরিত করার অভিযোগে হজরতবাল মসজিদের পেশ ইমামকে বরখাস্ত করেছে। ওয়াকফ বোর্ডের জারি করা একটি আদেশে বলা হয়েছে, "কামাল-উদ্দিন ফারুকী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইমাম-ও-খতিব পদে হজরতবলের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন"। গত শুক্রবার হযরতবাল মসজিদের ইমাম, কামাল-উদ্দিন ফারুকী একজন অ-স্থানীয়কে ইসলামে ধর্মান্তরিত করার সভায় সভাপতিত্ব করেন। পুলিশ নিগেন থানায় একটি এফআইআর নথিভুক্ত করেছে। শ্রীনগরের বাসিন্দা ইনায়েত আহমেদ সারাফ কাদাল নোহেট্টা শ্রীনগরের আব্দুল আহাদ-এর ছেলে যিনি সন্দীপ নামে একজনকে ইসলামে ধর্মান্তরিত করতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ উঠেছে।
আরও পড়ুন:
ধর্মান্তর অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়ে যায় ।অনেক আলেম বলেছেন যে, ধর্ম বিশ্বাসের বিষয় এবং গণসমাবেশে ধর্ম পরিবর্তনের ঘটনাকে ধুমধামে রূপান্তর করা ইসলামের ধর্মীয় চেতনার পরিপন্থী।
আরও পড়ুন:
হযরত বাল মসজিদ কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের বিখ্যাত মসজিদ। এই মসজিদের মহানবী হযরত মুহাম্মদ(স.)-এর মাথার চুল কিংবা দাড়ি কাচের বোতলে প্রদর্শনের জন্য রাখা হয়েছে। সে জন্যই এই মসজিদের নাম হযরত বাল মসজিদ। আলি রাঃ এর যুদ্ধের পোশাকও এখানে রাখা আছে বলে জানা যায়।