পুবের কলম, ওয়েবডেস্ক: বাণিজ্যিক জাহাজ ছিনতাইয়ের চেষ্টা রুখল ভারতীয় নৌবাহিনী। গত বৃহস্পতিবার এমভি রুয়েন নামের ওই জাহাজের তরফে সতর্কবার্তা পেয়ে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ সাহায্যে পৌঁছয়।
আরও পড়ুন:
নৌবাহিনী সূত্রে জানা যায়, ওই জাহাজে ১৮ জন ছিলেন। সতর্কবার্তা পেয়ে প্রথমে একটি নজরদারি বিমানকে সেখানে পাঠানো হয়। পরে ছিনতাইয়ের চেষ্টা করা জলযানটিকে সোমালিয়া উপকূলের দিকে হটিয়ে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে আরব সাগরে৷ মাল্টার পতাকা ছিল জাহাজটিতে৷