পুবের কলম প্রতিবেদক: সিঙ্গুর, বাংলা তো বটেই দেশের অন্যতম জমি আন্দোলনের পীঠস্থান। সিঙ্গুরের জমি আন্দোলনই বাংলার বুকে ৩৪ বছরের বাম অপশাসনের অবসান যেমন ঘটিয়েছিল, তেমনি বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিরোধী দলনেত্রীর আসন থেকে একদম মহাকরণের মসনদে পৌঁছে দিয়েছিল। সেই সিঙ্গুরের জমি আন্দোলন যে ভুল ছিল না, সেটা প্রমাণিত হয়ে যায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে।
আরও পড়ুন:
দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছিল, জমি অধিগ্রহণটাই বেআইনি ছিল। টাটারা অবশ্য সেই রায় প্রদানের অনেক আগেই সিঙ্গুর ছেড়ে চলে যায়।
তবে তাঁরা একটি মামলাও দায়ের করে পরবর্তীকালে আরবিট্রাল ট্রাইব্যুনালে। সেখানে রায় দেওয়া হয় টাটা গোষ্ঠীর স্বপক্ষে। সেই রায়ে বলা হয়েছিল, বাংলার সরকারকে সিঙ্গুরের বুকে টাটাদের ডেকে নিয়ে গিয়ে শিল্পস্থাপনের জন্য ক্ষতিপূরণ বাবদ ৭৬৫.৭৮ কোটি টাকা দিতে হবে টাটা মোটরস গোষ্ঠীকে। সেইসঙ্গে মামলার খরচ বাবদ দিতে হবে আরও ১ কোটি টাকা। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার। এবার সেই মামলা থেকেই সরে দাঁড়ালেন বিচারপতি রবি কিষেন কাপুর।আরও পড়ুন: