আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: আনিস হত্যার প্রধান সাক্ষী সলমান খানের ওপর আক্রমণ,লাগাম ছাড়া মূলবৃদ্ধি,বিদ্যুৎ বিল বাতিলের দাবি সহ একাধিক ইস্যুতে রবিবার হাওড়ার বাউড়িয়ায় এক পথসভার আয়োজন করে বামেরা।
আরও পড়ুন:
প্রাকৃতিক দুর্যোগ কে উপেক্ষা করে রবিবার সন্ধ্যা ৭ টার সময় এই পথসভা অনুষ্ঠিত হয়। পথসভা থেকে কেন্দ্র সরকার কে তীব্র আক্রমণ করেন সি পি আই এম পাটির নেতৃত্ব।
আনিস হত্যার অন্যতম সাক্ষী সলমনের ওপর আক্রমণেরও তীব্র নিন্দা করা হয়।আরও পড়ুন:
সভার সভাপতি করেন সুকুমার প্রামানিক (ABPTA )উলুবেড়িয়া পূর্ব চক এর সভাপতি।বক্তব্য রাখেন পার্টি উলুবেড়িয়া পৌর উত্তর এরিয়া কমিটির সম্পাদক মনোজ ব্যানার্জী,উলুবেড়িয়া ব্লক ২ এরিয়া কমিটির সদস্য শ্রীকান্ত রায়, সাম্য পাড়ুই ও টি ইউ সি সি রাজ্য কমিটির সদস্য আশিস পান্ডে।
আরও পড়ুন: