পুবের কলম প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর জনসাধারণের জন্য খুলে যাচ্ছে টালা ব্রিজ। বৃহস্পতিবার বিকেলে ব্রিজের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেতু দিয়ে প্রথম সাত দিন চলবে ছোট গাড়ি। সব ঠিক থাকলে পরে বড় বা পণ্যবাহী গাড়ি চালানো হবে।
সেক্ষেত্রে খড়গপুর আইআইটি রিপোর্ট জমা দিলে তার ভিত্তিতেই পণ্যবাহী গাড়ির অনুমতি মিলবে বলে জানা যাচ্ছে।আরও পড়ুন:
প্রায় ৮০০ মিটার লম্বা নতুন টালা রেলওভার ব্রিজের ২৪০ মিটার পুরোপুরি রেলপথের উপরে রয়েছে। এই অংশে কোনও স্তম্ভ বা পিলার নেই। দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতুর মতো এখানে কেবল তারে ঝোলানো সেতু হয়েছে।
পুরোটাই কেবল স্টেড। দুইদিকে দুটি করে মোট চারটি স্তম্ভ থাকবে। অ্যাপ্রোচ রোডে মোট বারোটি স্তম্ভ বা পিলার রয়েছে। সেতুটি হয়েছে চার লেনের। সিঁথি, বরানগর ডানলপ সহ কলকাতার শহরতলী এলাকা থেকে উত্তর কলকাতার শ্যামবাজারে ঢোকার পথ প্রশস্থ করবে।