পুবের কলম ওয়েবডেস্কঃ পুজোর ঢাকে কাঠি পড়তে আর বেশি দেরী নেই। করোনা বিধি মেনেই চলতি বছরেও আয়োজন করা হবে দেবী আরাধনার।
আরও পড়ুন:
বুধবার শহরের অন্যতম নামী এবং প্রাচীন পুজো মহম্মদ আলি পার্ক ইউথ অ্যাসোসিয়েশনের খুঁটি পুজোর মধ্যে দিয়ে সূচনা হয়ে গেল শারদোৎসবের।
আরও পড়ুন:
ঢাকের আওয়াজ, মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে আক্ষরিক অর্থেই শারদ বন্দনার সূচনা হয়ে গেল। এইদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরো কোঅর্ডিনেটর রেহানা খাতুন, প্রাক্তন কাউন্সিলর সগুফতা পারভিন, ওয়ার্কিং প্রেসিডেণ্ট প্রমোদ চন্দক প্রমুখ। ৫৩ বছরে পা দিল মধ্য কলকাতার এই অন্যতম ঐতিহ্য পুজো।সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন এই পুজোর অন্যতম সুর