পুবের কলম প্রতিবেদক: কৃষিপ্রধান বাংলার কৃষকদের উন্নয়নে আলাদা প্রকল্প রয়েছে রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হয়েছে 'কৃষকবন্ধু' প্রকল্প। সেই প্রকল্পে কৃষকদের মৃত্যু হলেও সরকারের তরফে আর্থিক সাহায্য করা হয়। প্রত্যেককে ২ লক্ষ টাকা করে দেওয়া হয় এই প্রকল্পে। এবার রাজ্য সরকারের তরফে কৃষক মৃত্যুর জন্য ৫০.৭২ কোটি টাকা ছাড়া হল অর্থদফতরের তরফে।
এতে উপকৃত হবেন ২৫৩৬ পরিবার।আরও পড়ুন:
২০১৯ সালে রাজ্যে 'কৃষকবন্ধু' প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে কৃষকদের চাষের জন্য আর্থিক সাহায্যের পাশাপাশি মৃত্যু হলেও ২ লক্ষ করে টাকা পাবে কৃষক পরিবারগুলি। ১৮ থেকে ৬০ বছর পর্যন্ত কৃষকরা পান এই সুবিধা। এবার ২৫৬৩ টি পরিবারের জন্য ৫০.৭২ টাকা দেওয়া হল সরকারের তরফে।
বলা হয়েছে, ১ আগস্ট থেকে ১৫ আগস্টের মধ্যে ২৫.৬৪ কোটি টাকা দেওয়া হয়েছিল। যা ১২৮২টি পরিবারকে দেওয়া হয়েছে। পরে বাকি টাকা দিয়েছে রাজ্য।আরও পড়ুন:
'কৃষকবন্ধু' প্রকল্পে এবারের বাজেটে ৬০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। ৩০ হাজার কৃষক পরিবার উপকৃত হয়েছে এতে।
আর মৃত্যুকালীন সাহায্য বাবদ ২ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে। নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে সেই টাকা সরাসরি পৌঁছে যায়। সদ্যই রাজ্যে শেষ হয়েছে পঞ্চায়েত ভোট । বোর্ড গঠন হয়ে গিয়েছে। বরাদ্দ অর্থও দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। ২০১৯ সাল থেকে যে কজন কৃষকের মৃত্যু হয়েছে, তার বিস্তারিত তথ্য-পরিসংখ্যান নিয়ে কৃষকবন্ধু প্রকল্পে পরিবারগুলিকে আর্থিক সাহায্য করা হয়েছে।