পুবের কলম, ওয়েবডেস্ক: লাইন আছে। ট্রেনও আছে। শুধু চালক নেই। অবাক কাণ্ডটি ঘটেছে ভারতীয় রেলে! চালক ছাড়াই ট্রেন চলল প্রায় ৭০ কিলোমিটার। ঘটনাটি ঘটেছে কাঠুয়া স্টেশনে।

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় রেল। জানা গিয়েছে, মালবাহী গাড়িটি জম্মু থেকে ফিরছিল। ওই ট্রেনের চালক কাঠুয়া স্টেশনে নেমেছিলেন। তখনই আচমকাই ট্রেনটি চলতে শুরু করে। প্রায় ৭০ কিলোমিটার যায় ট্রেনটি। শেষ পর্যন্ত ট্রেনটি থামে পঞ্জাবের মুকেরিয়ান এলাকার উঁচি বসসি কাছে।
কোনও ক্ষয়ক্ষতি বা হতা-হতের খবর পাওয়া যায়নি। সকাল ৭.২৫ থেকে সকাল ৯ টা'র মধ্যে ঘটে যাওয়া রেলের এই অবাক কাণ্ডে তদন্ত শুরু হয়েছে।