পুবের কলম প্রতিবেদকঃ ঈদ-উল- আযহা উপলক্ষ্যে রাজ্য জমিয়তে উলামার পক্ষ থেকে সতর্কতার সঙ্গে ঈদ পালনের বার্তা দেওয়া হল। সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, প্রকাশ্যে কুরবানি না করা উচিত। কুরবানির বর্জ্য পদার্থগুলি অবশ্যই মাটিতে পুঁতে দিতে হবে।
দূষণ রোধে প্রয়োজনে ব্লিচিং পাউডার ব্যবহার করা যেতে পারে। অন্য কোনও পশুর সামনে কুরবানি দেওয়া যাবে না।আরও পড়ুন:
কোনও বিভেদকামী শক্তি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে প্রশাসনকে অবহিত করতে হবে। সব সময় সরকারি নির্দেশ মেনে এবং পুলিশ প্রশাসনকে সহযোগিতা করতে হবে বলে সর্ব সাধারণকে অবগত করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সাধারণ সম্পাদক কাজী শামসুদ্দীন আহমাদ।