পুবের কলম ওয়েবডেস্কঃ আজ আলোর উৎসব দীপাবলি। সুখ ও সমৃদ্ধির কামনার সঙ্গে সঙ্গে আলোর রোশনাইতে উদ্ভাসিত দেশ।
আরও পড়ুন:
এবার সুদূর মার্কিন মুলুকেও দীপাবলীতে জাতীয় ছুটি ঘোষণার চিন্তাভাবনা শুরু হল। দীপাবলি উপলক্ষে জাতীয় ছুটি ঘোষণা করার জন্য মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেসেন্টেটিভস’-এ পেশ হল বিল।
আরও পড়ুন:
বুধবার ‘হাউস অফ রিপ্রেসেন্টেটিভস’-এ ‘দীপাবলি ডে অ্যাক্ট’ নামের বিলটি পেশ করেন নিউ ইয়র্কের ডেমোক্র্যাট সদস্য ক্যারোলিন বি ম্যালোনে।
এ ব্যাপারে তাঁর সঙ্গে ছিলেন রাজা কৃষ্ণামূর্তির মতো বেশ কয়েক জন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেস সদস্য।আরও পড়ুন:
এই বিলকে সমর্থন জানিয়েছেন কংগ্রেস সদস্য গ্রেগরি মিক্স। দ্য হাউসঃ অফ ফরেন অ্যাফেয়ার্স কমিটিও এই বিলকে সমর্থন জানিয়েছে।
আরও পড়ুন:
মার্কিন কংগ্রেসের সদস্য গ্রেগরি মিক্স এই বিল প্রসঙ্গে বলেছেন এটি এমন এক উৎসব যা মার্কিন সমাজের সঙ্গে ভাগ করে নেওয়া উচিৎ। কারণ আমরা অন্ধকারের উপর আলোর জয়ের কথা বলছি। আমরা এই বিলটির সপক্ষে।”