পুবের কলম ওয়েব ডেস্কঃ বড় ঘোষণা কেজরি সরকারের! এই বছরেও দীপাবলিতে আতশবাজি নিষিদ্ধ রাজধানী। মূলত দূষণ রোধে এই সিদ্ধান্ত বলে দিল্লি সরকার সূত্রে খবর। আগামী বছরের পয়লা জানুয়ারি পর্যন্ত দিল্লিতে এই নিষেধাজ্ঞা জারি থাকবে। বুধবার ৭ আগস্ট এক বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা করেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রায়।
এদিন নিজের টুইটার হ্যান্ডলে তিনি লিখেছেন, জনগণের জীবনকে নিরাপদে রাখতে ও তাঁদের জীবনকে দূষণমুক্ত রাখতেই এই সিদ্ধান্ত। তবে এই ঘটনা প্রথম নয়, দীপাবলির সময় বায়ু দূষণের বিপজ্জনক মাত্রার ও করোনা মহামারীর কারণে গত বছরেও এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এদিনের টুইটে তিনি আরও লেখেন, নিষেধাজ্ঞা ভেঙে আতসবাজি তৈরি, মজুত বা বিক্রি করলে বিস্ফোরক আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি এটাও জানিয়েছেন যে অনলাইনে পটকা বিক্রির উপরও নিষেধাজ্ঞা থাকবে এবং নিষেধাজ্ঞার কঠোর প্রয়োগ নিশ্চিত করার জন্য দিল্লি পুলিশ, দিল্লি দূষণ নিয়ন্ত্রণ কমিটি এবং রাজস্ব বিভাগের সঙ্গে আলোচনা করার পরে একটি পরিকল্পনা তৈরি করা হবে। উল্লেখ্য, আতশবাজি ছাড়াও দীপাবলির সময় দিল্লিতে বায়ু দূষণ মারাত্মক আকার নেয় পাঞ্জাব ও হরিয়ানায় ধানের খড় পোড়ানোর কারণেও। আতশবাজির ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি হলেও প্রদীপ জ্বালানোর ওপর জোর দিচ্ছে দিল্লি সরকার। প্রত্যেক বছর দশেরা কিংবা দীপাবলি বিভিন্ন রাজ্যে পালিত হয় মহা সমারোহে আতশবাজি জ্বালিয়ে। দিল্লিও ব্যতিক্রম নয়। কিন্তু আতশবাজি জ্বালানোর পর দিল্লির দূষণের ছবি প্রকাশ্যে আসে প্রত্যেকবারই। তাই এবার আতশবাজি জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল দিল্লি সরকার।এ বছরেও দীপাবলিতে আতশবাজি নিষিদ্ধ ঘোষণা কেজরি সরকারের, নিয়ম ভাঙলে কড়া শাস্তি
ইমামা খাতুন
প্রকাশিত:
৭ সেপ্টেম্বর ২০২২, ১৪:৩০
আরও খবর
বিচ্ছিন্নতাবাদ প্রচারের অভিযোগে জম্মু–কাশ্মীরে দুটি বই নিষিদ্ধ, সাময়িক বরখাস্ত ৮ শিক্ষা আধিকারিক
উত্তরাখণ্ড: ১৪ বছর বয়সী নাবালিকাকে ধর্ষণ, অভিযুক্তের শাস্তির দাবিতে বিক্ষোভ-পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
পুনরায় নিট পরীক্ষায় বসার তীব্র মানসিক যন্ত্রণা, তামিলনাড়ুতে ১৯ বছরের ছাত্রীর আত্মহত্যা
উচ্ছেদ অভিযান: অশান্তির আশঙ্কায় ফরিদাবাদে বন্ধ মোবাইল ইন্টারনেট
অত্যাচার করলেই ১৫ মিনিটে ব্যবস্থা, বিজেপি নেতাদেরই সতর্ক করলেন দলের বিধায়ক
অত্যাচার করলেই ১৫ মিনিটে ব্যবস্থা, বিজেপি নেতাদেরই সতর্ক করলেন দলের বিধায়ক
নিয়ম ভাঙলেই গ্রেফতার! রাজ্যজুড়ে বেআইনি জমায়েতে কড়া নিষেধাজ্ঞা কমিশনের
নিয়ম ভাঙলেই গ্রেফতার! রাজ্যজুড়ে বেআইনি জমায়েতে কড়া নিষেধাজ্ঞা কমিশনের
আগামী বছরেই ভারতে চলবে বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
আগামী বছরেই ভারতে চলবে বুলেট ট্রেন, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
ছাব্বিশের এপ্রিল মাস থেকে শুরু জনগণনা, ১১ হাজার কোটি বাজেট ঘোষণা করল কেন্দ্র
ছাব্বিশের এপ্রিল মাস থেকে শুরু জনগণনা, ১১ হাজার কোটি বাজেট ঘোষণা করল কেন্দ্র
দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত
দিল্লির ৩৪টি মনিটরিং স্টেশনকে ‘রেড জ়োন’ হিসেবে চিহ্নিত
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর