,

পুবের কলম ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই জেলের মধ্যে পদসেবা করিয়ে বিতর্কের শিরোনামে এসেছিলেন দিল্লির আপ সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈন। এবার সত্যেন্দ্রকে দেখা গেল জেলেতে নিজের সেলের মধ্যেই রাজকীয় আহার সারতে,সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে সেলের মধ্যেই মন্ত্রীর জন্য রয়েছে একটা খাট। যেখানে বসে রাজকীয় আহার সারছেন মন্ত্রী।  তবে সেই খাবার বাইরের কোন হোটেলের থেকে এসেছে কিনা তা নিশ্চিত নয়।

বারমুডা এবং স্যান্ডোগেঞ্জি পরা একজন মন্ত্রীকে সেই খাবার পরিবেশন করছে। বন্দি থাকার সময় নাকি সত্যেন্দ্রর ওজন বেড়েছে আটকেজি। যদিও আর্থিক তছরুপ মামালায় অভিযুক্ত এই হাই প্রোফাইল বন্দির ওজন কমেছে ২৮ কেজি।  সত্যেন্দ্র জৈনের আইনজীবী এই দাবি করেছেন আদালতে।

https://twitter.com/ANI/status/1595255348155162624?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1595255348155162624%7Ctwgr%5E42f4e135f3cfb11a843ea91683a20aed1b2035b5%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.etvbharat.com%2Fbengali%2Fwest-bengal%2Fbharat%2Fanother-cctv-camera-footage-of-satyendar-jain-goes-viral-in-social-media-showing-the-minister-having-lavish-food%2Fwb20221123143526295295771

জেলের  সেলে টানটান হয়ে শুয়ে আছেন, পদসেবা করে চলেছেন এক আবাসিক। আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত দিল্লির আপ সরকারের মন্ত্রী সত্যেন্দ্র জৈনের এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এই ভিডিও ভাইরাল হতেই আসরে নেমেছে বিজেপি।

দিল্লির তিহাড় জেলে বন্দি আছেন সত্যেন্দ্র। শুনানি চলার সময় ইডির আইনজীবী দাবি করেছিলেন জেলের মধ্যে মন্ত্রীকে ভিভিআইপি পরিষেবা দেওয়া হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে পরিপাটি বিছানায় শুয়ে আছেন সত্যেন্দ্র। হাতে রয়েছে বেশ কিছু কাগজ। সেই কাগজ মনোযোগ দিয়ে পড়ছেন মন্ত্রী। সেই সময় তাঁর পায়ে তেল মালিশ করে দিচ্ছে এক কয়েদি। এবার ভাইরাল হল আপ সরকারের মন্ত্রীর রাজকীয় আহারের ছবি।