পুবের কলম,ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরে শীঘ্রই খোলা হবে আইফেল টাওয়ারের চেয়েও উঁচু বিশ্বের সর্বোচ্চ রেল সেতু । নদীতল থেকে ৩৫৯ মিটার উঁচু এবং আইফেল টাওয়ারের থেকে ৩৫ মিটার বেশি লম্বা। চেনাব নদীর উপরে তৈরি হচ্ছে এমনই অত্যাশ্চর্য সেতু, যার নাম ‘চেনাব রেলওয়ে ব্রিজ’। রেল সূত্রের খবর, এই সেতু কাটরা এবং বানিহালের মধ্যে সংযোগস্থাপন করবে। উত্তরের কাশ্মীরকে জুড়ে দেবে দক্ষিণের কন্যাকুমারীর সঙ্গে।
উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেলওয়ে প্রকল্পের অন্তর্গত এই ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে ৩৫ হাজার কোটি টাকা। পৃথিবীর উচ্চতম রেল ব্রিজে মোট ১৭টি পিলার রয়েছে। ১৪৮৪ কোটি টাকার ইস্পাত ব্যবহার হয়েছে এই সেতু তৈরিতে। গত অগাস্টেই চেনাব ব্রিজের গোল্ডেন জয়েন্ট যুক্ত করার কাজ সম্পূর্ণ হয়েছে। শুধু জম্মু-কাশ্মীর বা দেশের মানুষের কাছে নয়, চেনাব ব্রিজ গোটা দুনিয়ার কাছে বিস্ময়।আরও পড়ুন:
উল্লেখ্য, সেতুর কাজ শুরু হয়েছিল ২০০৪ সালের অগাস্ট মাসে। তবে প্রতিকূল আবহাওয়া ও বাতাসের প্রচণ্ড গতিবেগের কারণে রেল যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ২০০৮ সাল পর্যন্ত সেতু নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে ফের নতুন পদ্ধতি অবলম্বন করে শুরু হয় কাজ।
আরও পড়ুন:
বিশেষজ্ঞদের দাবি, বর্তমানে সেতুটি ২৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা পর্যন্ত বায়ুপ্রবাহ সহ্য করতে পারবে। এর আয়ু হবে প্রায় ১২০ বছর।
ইতিমধ্যেই উধমপুর-শ্রীনগর-বারামুল্লা অংশের ৯০ শতাংশ রেল সংযোগের কাজ সম্পন্ন হয়েছে।আরও পড়ুন:
ঘটনাপ্রসঙ্গে, রেলকর্তারা জানিয়েছেন জম্মু ও কাশ্মীর সংযোগকারী লাইনের জন্য প্রয়োজনীয় সমস্ত টানেলে এখন প্রায় তৈরি। আর বাকি কাজের পাশাপাশি চেনাব রেলওয়ে সেতুর ট্র্যাক বসানোর কাজও চলছে দ্রুতগতিতে।
আরও পড়ুন:
একজন রেল আধিকারিক জানিয়েছেন, কাটরা-বানিহাল সেকশনে মোট রেলপথ তৈরি হবে ১৬৩.৮৮ কিমি (টানেল সহ)। তার মধ্যে ১৬২.৬ কিলোমিটার রেলপথের কাজ শেষ হয়ে গিয়েছে। ১১৭.৭ কিলোমিটারের মধ্যে, ৩১.৩ কিলোমিটার ট্র্যাক প্রস্তুত। বানিহাল-কাটরা রেললাইনে ১২.৮৯ কিলোমিটার দীর্ঘ ভারতের দীর্ঘতম ‘এস্কেপ’ টানেল ডিসেম্বরেই তৈরি হয়ে গিয়েছে। রেলপথে দিল্লি-কাশ্মীর সংযুক্তিকরণ ভারতীয় রেলের ইতিহাসে অন্যতম মাইলফলক হতে চলেছে।
আরও পড়ুন:
