১৬ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শিল্পশহর হলদিয়ায় শুরু তৃতীয় বর্ষ ‘জুট ফেয়ার’

পুবের কলম প্রতিবেদক, হলদিয়াঃ  হলদিয়ার সিটি সেন্টারে ন্যাশনাল জুট বোর্ডের উদ্যোগে তৃতীয় বর্ষ ‘জুট ফেয়ারের’ সূচনা করলেন জুট কমিশনার মলয় চক্রবর্তী। রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্ত এবং ভিন রাজ্য থেকে পাটের তৈরি হস্তশিল্প নিয়ে হাজির হয়েছেন শিল্পী এবং স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পাটের তৈরি নানা ধরনের হ্যান্ড ও শপিং ব্যাগ, ওয়াল হ্যাঙ্গিং, গিফট আইটেম, জুয়েলারি, জুতো প্রদর্শিত হচ্ছে মেলায়। আগামী ১৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৭টা পর্যন্ত মেলা চলবে।

আরও পড়ুন: হলদিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত ২, জখম অন্তত ৫

ন্যাশনাল জুট বোর্ডের ডেপুটি ডিরেক্টর দেবদূত মুখোপাধ্যায় জানিয়েছেন, ‘গত দু’বছর মেলায় ভালোই বিক্রিবাটা হয়েছিল। এবার মেলায় ২৮টি স্টল রয়েছে। মোট উৎপাদিত পাটের ৭০ শতাংশ যায় খাদ্যশস্য প্যাকেজিংয়ে, কিন্তু মিল মালিকরা অত্যন্ত কম দামে পাট কেনায় চাষিরা ঠিকমতো দাম পাচ্ছেন না। পাটজাত পণ্যসামগ্রী বৃদ্ধি পেলে চাষিরা বেশি উপকৃত হবেন। মোট পাটের ৩০ শতাংশ পাটজাত পণ্য তৈরিতে কাজে লাগে। ন্যাশনাল জুট বোর্ড পাটজাত পণ্যের ব্যবহার বাড়িয়ে পাটের ভ্যালুঅ্যাডিশনের উপর গুরুত্ব দিয়েছে। এর ফলে চাষি ও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে গ্রাম ও শহরের বহু মানুষের কর্মসংস্থান হচ্ছে।’

আরও পড়ুন: শিল্পনগরী দুর্গাপুরে মেডিক্যাল ছাত্রীকে গণধর্ষণ! রিপোর্ট তলব স্বাস্থ্যভবনের

আরও পড়ুন: হলদিয়ায় আয়কর নিয়ে সেমিনারে বিচারপতি দেবাংশু বসাক সহ অন্যান্যরা

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে মামলা গ্রহণে অস্বীকৃতি সুপ্রিম কোর্টের,হাইকোর্টে যেতে নির্দেশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শিল্পশহর হলদিয়ায় শুরু তৃতীয় বর্ষ ‘জুট ফেয়ার’

আপডেট : ৭ অগাস্ট ২০২২, রবিবার