পুবের কলম, ওয়েবডেস্কঃ রবিবার পাঁচদিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার মুখ্যমন্ত্রী হওয়ার পর, এটাই তার প্রথম উত্তরবঙ্গ সফর। রবিবার বাগডোগরা বিমানবন্দরে নেমে সোজা যাবেন বাঘাযতীন পার্কে। রবীন্দ্রমঞ্চে শিলিগুড়ি পুলিশের বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন তিনি। মঞ্চ থেকেই শারদ সম্মানও দেবেন।
২৪-২৭ অক্টোবর চার দিন উত্তরবঙ্গে থাকবেন তিনি।আরও পড়ুন:
সোমবার কার্শিয়াং, দার্জিলিং জেলার প্রশাসনিক বৈঠকে অংশ নেবেন। মঙ্গলবার-বুধবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করবেন। ওই বৈঠক হবে উত্তরকন্যায়। বৃহস্পতিবার কলকাতায় ফিরে আসবেন।
ধসে বিধবস্থ এলাকা পরিদর্শন করে ২৮ অক্টোবর ফিরে যাবেন কলকাতায়।আরও পড়ুন:
উত্তরবঙ্গ সফর থেকে ফিরে এসে ফের গোয়ার উদ্দেশে রওনা হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ অক্টোবর গোয়ায় পাড়ি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরবেন ৩১ অক্টোবর। এই সফর নিয়ে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী।
শনিবার ট্যুইট করে তিনি সেই কথা জানিয়েছেন। ত্রিপুরা ও অসমের পরে এবার গোয়ায় সাংগঠিক শক্তি মজবুত করতে কোমর বেধে নামছ তৃণমূল কংগ্রেস।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর এই সফরে আরও কয়েকজন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যোগদানে সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে মুখ্যমন্ত্রী এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ইতিমধ্যেই, গোয়ায় সংগঠনকে ঢেলে সাজাতে কাজ শুরু করে দিয়েছেন তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর।
আরও পড়ুন:
গোয়া সফর নিয়ে শনিবার ট্যুইট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, "২৮ অক্টোবর প্রথমবার গোয়া সফরের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। বিজেপিকে হারাতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সব ব্যক্তিত্ব, সংস্থা এবং রাজনৈতিক দলগুলিকে আহ্বান জানাচ্ছি। গত ১০ বছর ধরে গোয়ার মানুষকে অনেক কষ্ট করতে হয়েছে।"